বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ এপ্রিল ২০২৪, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বড় জয়ে লিগ শুরু সাবিনাদের

ডেস্ক রিপোর্ট: নারী ফুটবল লিগে সাবিনা-সানজিদারা এবার নাসরিন স্পোর্টস একাডেমীর হয়ে খেলছেন। নতুন দলের প্রথম ম্যাচেই ১৯ গোল দিয়েছেন সাবিনারা; প্রতিপক্ষ জামালপুর কাচারীপাড়া একাদশ।

নারী লিগে বসুন্ধরা কিংসকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন করানো সাবিনা-মারিয়া-শামসুন্নাহারদের নতুন ঠিকানা নাসরিন স্পোর্টস একাডেমি। শনিবার কমলাপুর স্টেডিয়াম শুরু হওয়া লিগে আজ (সোমবার) নতুন ক্লাবের জার্সিতে অভিষেক হলো সাবিনাদের। আগের মতোই দুর্বার জাতীয় দলের খেলোয়াড়রা।

জামালপুর কাচারিপাড়া একাদশের পিপক্ষে নাসরিস স্পোর্টস একাডেমি শুরু থেকে ঝড় তোলে। চারটি করে গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার জুনিয়র। সানজিদা আক্তার, মাসুরা পারভীন ও মাতসুসিমা সুমাইয়া দুটি করে গোল করেছেন। একটি গোল করেছেন মারজিয়া আক্তার।

নারী ফুটবল লিগে একপেশে ম্যাচ অহরহই হয়। গত তিন মৌসুম বসুন্ধরা কিংস, এরও আগে আবাহনী-মোহামেডানও ভুরি ভুরি গোল দিয়েছে দুর্বল প্রতিপক্ষকে। জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনের দেয়া তথ্য, নারী লিগে এক ম্যাচে ২৬ গোল রয়েছে সর্বোচ্চ।

ম্যাচের প্রথমার্ধেই সাবিনারা ৮ গোলে এগিয়ে ছিল। পরের অর্ধে আরো ১১ গোল হয়েছে। মারিয়া মান্দা ৫৯-৭৮ এই বিশ মিনিটের মধ্যে চার গোল করেন। হ্যাটট্রিক করতে মাত্র ১৭ মিনিট সময় নেন।

৩ মিনিটে মাসুরা পারভীনের গোলে উদযাপন শুরু করে নাসরিন স্পোর্টস একাডেমি। ৯২ মিনিটে শামসুন্নাহার জুনিয়র নিজের শেষ ও দলের ১৯ তম গোলটি করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

মৃত্যুকে স্মরণ করলে গোনাহ থেকে বেঁচে থাকা যায়

নিজের নামে টিভি চালু করলেন ট্রাম্প

গাবুরায় এম‌পি গাজী নজরু‌লের ২য় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন

১০

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

১২

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

১৩

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

১৪

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৫

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

১৬

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১৭

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

১৮

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

১৯

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

২০