বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ নভেম্বর ২০২৩, ১:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার ভাটপাড়ায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু, প্রাক্তন স্ত্রী পুলিশ হেফাজতে

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় রবিউল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার প্রাক্তন স্ত্রীসহ  শ্বাশুড়ি ও ভাইরা ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম (৪৫) সাতক্ষীরার কলারোয়া উপজেলার গৌরাঙ্গপুর গ্রামের মৃত সুরাত আলীর ছেলে।

পরিবারের উদ্ধৃতি দিয়ে স্থানীয়রা জানান, ভাটপাড়া গ্রামের সুমি নামে এক মেয়ের সাথে তার বিয়ে হয়েছিল। তিন মাস আগে সুমি তাকে ডিভোর্স দেয়। রোববার সুমির বড় দুলাভাই মশিয়ার রহমান রবিউলকে সুমিদের বাড়িয়ে নিয়ে আসে মিমাংসা করে দেওয়ার জন্য। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রবিউল তার প্রাক্তন স্ত্রীর সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হলে সুমি তার অন্ডকোষ চেপে ধরে। এতে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে সুমি, তার মা ও দুলাভাই স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা শহরের হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখান থেকে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, সদর হাসপাতালের ডিউটি অফিসারের মাধ্যমে পুলিশ জানতে পারে একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে এবং রাত থেকে মৃত ব্যক্তির মরদেহ গ্রহণে কেউ আসছে না। বিষয়টি জানার পর তদন্তে নামে সাতক্ষীরা সদর থানা পুলিশ। মৃতের পকেট থেকে কাবিননামা পাওয়ার পর তার পরিচয় নিশ্চিত করা যায়। রাতে মৃতের ভাইরা ভাই মশিয়ার রহমান, ভোরে প্রাক্তন স্ত্রী সুমি ও শ্বাশুড়ি আমেনা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নেয়া হয়েছে। মরদেহের ময়না তদন্তের প্রক্রিয়া চলছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদুজ্জামান জানান, সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে অবস্থিত হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত সরকার রাতে রবিউল নামের এক রোগীকে নিয়ে আসে। তার মুখে সাদা ফেনা ওঠা ছিল। ইসিজি করে দেখা যায় হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। বিষক্রিয়া অথবা ভিন্ন কোনো কারণে তার মৃত্যু হতে পারে। ময়না তদন্তের মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব।

হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত সরকার বলেন, রাতে একজন ব্যক্তি বুকে ব্যথার কথা বলে রবিউল ইসলামকে ক্লিনিকে ভর্তি করে। কিন্তু লোকটির আচরণ রহস্যজনক ছিল। অবস্থা আশংকাজনক দেখে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে তাকে হাসতাপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এসময় রোগীকে সদর হাসপাতালে রেখে আসা হয় এবং নিয়ে আসা লোকটিকে পুলিশে দেয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

২

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

৩

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

৪

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

৬

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

৭

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

৮

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

৯

সাতক্ষীরায় কলেজ শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি

১০

তালায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে বিদ্যুতের খুটিতে বেধে মারধর, কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু!

১১

৩০ ব্যাংকের এটিএম-কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ

১২

গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

১৩

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

১৪

বিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

১৫

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে সমঝোতা

১৬

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ আটক ৩

১৭

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৮

আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা

১৯

ভারতে পালানোর প্রস্তুতিকালে জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২

২০