বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২৯ নভেম্বর ২০২৩, ৬:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) বেলা ১১টা থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে সভা দু’টি অনুষ্ঠিত হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান।

এসময় দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এসএম শাখাওয়াত হোসেন, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান, সহকারী বিআরডিবি অফিসার সোহরাব হোসেন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়া রানী, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তারসহ বিভিন্ন দপ্তরের অফিসার ও বিজিবি প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

তবে, আইন-শৃঙ্খলা সভায় দেরিতে পৌঁছানোর কারণে সামনের সারিতে চেয়ার না পেয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান। পরের সভায় তাদের সামনে বসতে অনুরোধ করলেও প্রতিবাদ স্বরূপ সামনে বসতে অস্বীকৃতি জানান তারা। পরে অবশ্য তাদেরকে সামনের চেয়ারে বসানো হয়। পাশাপাশি আগামী সভা গুলোতে ইউপি চেয়ারম্যানরা আসুক বা না আসুক তাদের জন্য সামনের সারিতে পাঁচটি চেয়ার খালি রাখার পরামর্শ দেন উপস্থিত নেতৃবৃন্দ।

এদিকে, সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মুমূর্ষু নারী রাত্রিকালিন অ্যাম্বুলেন্স সেবা না পেয়ে অভিযোগ করলে স্বাস্থ্য কমপ্লেক্সটির নানা দুর্নীতি ও অনিয়ম নিয়ে সভায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

এসময় সখিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্মল কুমার মন্ডল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী (বড়বাবু) মো. রাশেদের দুর্নীতির প্রতিবাদ করলে জনপ্রতিনিধি নির্মল মন্ডলের সাথে মো. রাশেদ নামের ওই স্বাস্থ্য কর্মচারির হাতাহাতির ঘটনাও ঘটে।

এছাড়াও সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার পাশাপাশি সকল উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়নের মধ্যদিয়ে দেবহাটা উপজেলার সামগ্রিক উন্নয়নকে এগিয়ে নিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও রেজুলেশনে অন্তর্ভুক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

১০

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১১

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১২

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১৩

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৪

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

১৫

আশাশুনিতে ভুল বালাইনাশক ব্যবহার করে ৮০ লক্ষাধিক টাকা ক্ষতির মুখে তরমুজ চাষী

১৬

রাতের আধারে বাড়ির গেটে ঝুলিয়ে রাখা হলো ‘বোমা সদৃশ’ ৩ বস্তু, আতঙ্ক

১৭

শার্শায় পুরাতন সিলেবাসে পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী

১৮

কালিগঞ্জে ছেলেধরা গুজব, শেষ পর্যন্ত যা জানা গেল

১৯

ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিল

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705