বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৫ মার্চ ২০২৪, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছার গয়সা খাল ও পোদা নদী দখলমুক্ত করে খননের দাবিতে মানববন্ধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার লতা ইউনিয়নের গয়সা খাল ও পোদা নদী দখলমুক্ত করে খননের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে লতা ইউনিয়নবাসীর আয়োজনে ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গয়সা খালের পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাবেক ইউপি সদস্য সাংবাদিক কৃষ্ণ রায়ের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাড. এফএমএ রাজ্জাক। সাবেক ছাত্রনেতা নিউটন মিস্ত্রীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রভাষক রেজাউল করিম, কামাল হোসেন, যুবলীগ নেতা অহেদুজ্জামান মোড়ল, প্রধান শিক্ষক গোপাল বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক সূর্যকান্ত সরকার, শিক্ষক সিরাজুল ইসলাম, মিলটন বিশ্বাস, সাবেক মেম্বর কালীদাস মন্ডল, যুবনেতা মানস মন্ডল, কুমারেশ সরকার, যুবনেতা প্রেমাংশু সরকার, জয়ন্তী সরকার, সুচিত্রা সরকার, সুশান্ত দফাদার, দেবব্রত শীল, হরিচাঁদ সরকার, সুব্রত তরফদার, দিলীপ সরকার, অনিমেষ মন্ডল প্রমুখ।

মানববন্ধনে বক্তরা গয়সা খাল ও পোদা নদী খননে দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরেন এবং ইউনিয়নবাসীকে রক্ষার স্বার্থে অনতিবিলম্বে গয়সা খাল ও পোদা নদী খনন, অবৈধ দখলদারদের উচ্ছেদসহ লবণ পানি বন্ধের জোর দাবি জানান। একই সাথে এ বিষয়ে বক্তারা সরকার ও স্থানীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১০

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

১২

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

১৩

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

১৪

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৫

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

১৬

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

১৭

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

১৮

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

১৯

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

২০
error: Content is protected !!