বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ নভেম্বর ২০২৩, ৬:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শীতে ত্বক ভালো রাখতে যে ৫ খাবার খাবেন

লাইফস্টাইল ডেস্ক: শীত আসি আসি করছে। এসময় একটু বেশি উষ্ণতা খোঁজে আমাদের মন। শীতের খাবার কিংবা প্রকৃতি নিঃসন্দেহে আকর্ষণীয়। আকর্ষণীয় এসময় পাওয়া বাড়তি উষ্ণতাটুকুও। কিন্তু এই শীতের সবচেয়ে ক্ষতিকর প্রভাবের একটি পড়ে আমাদের ত্বকে। আর তা শুরু হয় শীত আসার আগে থেকেই।

শীত আসতে না আসতেই আমাদের ত্বকের রুক্ষতা সবার আগে নজরে আসে। ঠোঁট, পায়ের গোড়ালি, কনুই ফেটে যায়, চুল হয়ে যায় বিবর্ণ। এসব সমস্যা সমাধানে যত্ন তো নিতে হবেই সেইসঙ্গে খাবারের প্রতিও হতে হবে সচেতন। কিছু খাবার যোগ করতে হবে, কিছু করতে হবে বিয়োগ। শীতে ত্বক ভালো রাখার জন্য আপনার খাবারের তালিকায় রাখুন এই ৫ খাবার-

১. মিষ্টি আলু
শীতকালীন প্রিয় খাবার মিষ্টি আলু ভিটামিন এ সমৃদ্ধ, যা ত্বক মেরামতের জন্য প্রয়োজনীয়। এতে আরও থাকে বিটা-ক্যারোটিন, যা শীতের কঠোর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। তাই শীতের এই সময়ে নিয়মিত মিষ্টি আলু খাওয়ার অভ্যাস করুন। এটি আপনার ত্বককে ভেতর থেকে সতেজ রাখতে কাজ করবে।

২. পালং শাক
পুষ্টি, ভিটামিন এবং খনিজের পাওয়ার হাউস হলো পালং শাক। এতে আরও থাকে আয়রন এবং ত্বক-বান্ধব ভিটামিন ই। পালং শাকের ভিটামিন এ এবং সি ত্বক ভালো রাখতে কাজ করে। এই শাক অ্যান্টিঅক্সিডেন্ট এবং হাইড্রেশনে ভরপুর থাকে, যা আপনার ত্বককে বাড়তি সুবিধা দেয়। তাই শীতে ত্বক ভালো রাখতে নিয়মিত খেতে হবে পালং শাক।

৩. বাদাম এবং বীজ
বাদাম এবং বীজ অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড দিয়ে পরিপূর্ণ থাকে যা আমাদের শরীরকে ভেতর থেকে পুষ্টি জোগায়। এই খাবার নিয়মিত খেলে তা ত্বকের কোষের ক্ষতি সারাতে সাহায্য করে। এর পাশাপাশি ত্বকের নতুন কোষ জন্মাতেও করে। ত্বককে মসৃণ করতে নিয়মিত এ ধরনের খাবার খান। দিনে এক মুঠো বাদাম, আখরোট বা সূর্যমুখীর বীজ যথেষ্ট।

৪. মাছ
মাছের অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। ওমেগা -৩ এর অন্যতম উৎস হলো বিভিন্ন ধরনের মাছ। ডুবো তেলে ভাজার পরিবর্তে স্বাস্থ্যকরভাবে মাছ রান্নার পদ্ধতি বেছে নিন। যেমন স্টিমিং, গ্রিলিং, পোচিং বা বেকিং। নিয়মিত মাছ খেলে তা শরীরের প্রদাহ কমাতেও কাজ করে। স্যামন, ম্যাকেরেল এবং সার্ডিনের মতো সামুদ্রিক মাছ আপনার ত্বক ভালো রাখতে কাজ করবে।

৫. অ্যাভাকাডো
অ্যাভাকাডো বিদেশি ফল হলেও এখন আমাদের দেশে এটি পাওয়া যায়। এই ফলে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা-ক্যারোটিন, ফোলেট, ওমেগা -৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন সি এবং ভিটামিন ই ইত্যাদি থাকে। যা শীতকালে ত্বককে অতিরিক্ত পুষ্টি সরবরাহ করে এবং শুষ্কতা দূর করে। অ্যাভোকাডো পুষ্টিগুণে ভরা। এটি ত্বক ভালো রাখার পাশাপাশি শরীরের আরও অনেক উপকার করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে হস্তক্ষেপ চেয়ে নবীন-প্রবীণের আবেদন

১

সুন্দরবনে অপহৃত ৪ জেলে উদ্ধার

২

ইউপি ভোট পাঁচ ধাপে, শুরু ২১ জানুয়ারি

৩

পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৪

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

৫

সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

৬

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালে পান করতে পারেন ৫ পানীয়

৭

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

৮

রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

৯

বিশ্ব রেকর্ড গড়লেন অভিষেক

১০

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১১

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

১২

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

১৩

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৪

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

১৫

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

১৬

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

১৮

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

১৯

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

২০