বাংলাদেশ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২২ সেপ্টেম্বর ২০২৩, ৬:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুব বিশ্বকাপের সূচি প্রকাশ, ভারতের গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার মাটিতে হতে যাওয়া ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। যুবাদের এ বিশ্বকাপের পর্দা উঠবে ১৩ জানুয়ারি, ফাইনাল ৪ ফেব্রুয়ারি।

এটি যুব বিশ্বকাপের ১৫তম আসর। টুর্নামেন্টে ১৬ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গে রয়েছে বর্তমান যুব বিশ্বচ্যাম্পিয়ন ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপের চার দল অস্ট্রেলিয়া, স্বাগতিক শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। ‘ডি’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং নেপাল।

খেলা হবে কলম্বোর পাঁচটি স্টেডিয়ামে। সেগুলো হলো-পি সারা ওভাল, কলম্বো ক্রিকেট ক্লাব, ননডেসক্রিপটস ক্রিকেট ক্লাব, সিংহলিজ স্পোর্টস ক্লাব এবং প্রেমাদাসা স্টেডিয়ামে। প্রেমাদাসাতেই দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে।

এবারের আসরের উদ্বোধনী দিন অর্থাৎ ১৩ জানুয়ারি মাঠে গড়াবে তিনটি ম্যাচ। প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক লঙ্কানদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে, কলম্বোতে ইংল্যান্ড খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে এবং পি সারা ওভালে নিউজিল্যান্ড লড়বে নেপালের বিপক্ষে। ১৪ জানুয়ারি প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা

দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

দেবহাটায় দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন

পাইকগাছা প্রেসক্লাবসহ ২১৮ প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ

তালায় প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ

১০

গাঁজা ও ইয়াবাসহ কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক আটক

১১

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১৬ জেলেকে উদ্ধার নৌবাহিনীর

১২

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

১৩

যৌথসভা ডেকেছে বিএনপি

১৪

গরুর মাংসের সঙ্গে কাঁচা কলা! সুস্বাদু আয়োজনেই জমছে ‘রান্না ভালো হোটেল’

১৫

২ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রীর কাঁধে নতুন দায়িত্ব, প্রজ্ঞাপন জারি

১৬

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

১৭

মোটরসাইকেলপ্রেমীদের জন্য আসছে সুখবর

১৮

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

১৯

জাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশী

২০
error: Content is protected !!