বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২ ডিসেম্বর ২০২৩, ৭:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চঞ্চল-সৃজিতের ‘পদাতিক’ এবার কেরালা উৎসবে

বিনোদন ডেস্ক: কিংবদন্তি বাঙালি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ নির্মাণ করেছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। সিনেমাতে মৃণালের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। গেল অক্টোবরে এটি প্রথমবার প্রদর্শিত হয় ‘লন্ডন-ইন্ডিয়া চলচ্চিত্র উৎসব’-এ। সেখানে দারুণ প্রশংসিত হয়, প্রশংসিত হয় মৃণালরূপী চঞ্চল চৌধুরীর অভিনয়ও।

এবার ২৮তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘পদাতিক’। উৎসবের ‘ইন্ডিয়া সিনেমা নাউ’ বিভাগে ভারতের বিভিন্ন রাজ্যের আলোচিত সিনেমার সঙ্গে প্রদর্শিত হবে এটি। ৮ দিনব্যাপী এই উৎসব শুরু হবে ৮ ডিসেম্বর। শেষ হবে ১৫ তারিখ। এই উৎসবের আয়োজক ভারতের কেরালা রাজ্য সরকার।

এ বছর মৃণাল সেনের জন্মশতবার্ষিকী। তাকে (মৃণাল) শ্রদ্ধা জানাতেই প্রয়াত পরিচালকের জীবন, কর্ম ও সময়ের গল্প নিয়ে সৃজিত তৈরি করেছেন ‘পদাতিক’। বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষকে। ছবিটি মুক্তির অপেক্ষায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!