বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১২ মে ২০২৩, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটা থানার নবাগত ওসি বাবুল আক্তারকে বরণ, ওবায়দুল্যাহকে বিদায় সংবর্ধনা প্রদান

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে সদ্য বিদায়ী ওসি শেখ ওবায়দুল্যাহকে বিদায় সংবর্ধনা প্রদান ও নবাগত ওসি মো. বাবুল আক্তারকে বরণ করে নেয়া হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে তাদের সম্মানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দীর্ঘ ২০ মাস কর্মকালীন সময়ে সাংবাদিকদের ভালবাসা ও সহযোগিতার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী ওসি ওবায়দুল্যাহ।

প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন নবাগত ওসি মো. বাবুল আক্তার এবং সংবর্ধিত অতিথি ছিলেন সদ্য বিদায়ী ওসি শেখ ওবায়দুল্যাহ।

এসময় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল ওহাব ও আব্দুর রব লিটু, বর্তমান কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি রাজু আহমেদ ও আবু হুরাইরা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান।

অনুষ্ঠানে নবাগত ওসি মো. বাবুল আক্তার দেবহাটাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

১

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

২

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

৩

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

৪

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

৫

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

৬

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

৭

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

৮

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

৯

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১০

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১১

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১২

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

১৩

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

১৪

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৫

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

১৬

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

১৭

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

১৮

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

১৯

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

২০