বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ ডিসেম্বর ২০২৩, ৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভালুকা চাঁদপুর কলেজ মোড়ে দোকানে চুরি!

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর কলেজ মোড়ে শুক্রবার (৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে চা ও মুদির দোকানের টিনের চাল কেটে দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।

জানা গেছে, ভালুকা চাঁদপুর কলেজ মোড়ে দীর্ঘ দিন চা ও মুদি ব্যবসা পরিচালনা করছেন মৃত ইজহার আলীর ছেলে জসিমউদ্দিন (২৭)। তিনি শুক্রবার রাত ১১টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান। গভীর রাতে চোরেরা তার দোকানের টিনের চাল কেটে ৩২ ইঞ্চি রঙিন টেলিভিশন, কয়েক কার্টুন বিস্কুট, সিগারেট এবং নগদ টাকা চুরি করে নিয়ে গেছে।

স্থানীয়রা জানান, ইতোপূর্বে ভালুকা চাঁদপুর বাজারে নয়ন সাধুর মুদির দোকানে চাল কেটে চুরির ঘটনা ঘটেছিল। অদ্যাবধি চুরি হওয়া এসব জিনিস পত্রের কোনো হদিস পাওয়া যায়নি।

এছাড়া ফিংড়ি, ব্রহ্মরাজপুর এবং ধুলিহর ইউনিয়নের বিভিন্ন জায়গায় নিয়মিত চুরির ঘটনা ঘটছে।

এ ব্যাপারে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাসান রহমানের সাথে যোগাযোগ করা হলে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরি যাওয়া মালামাল এবং এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত চুরির ঘটনাকে কেন্দ্র করে জসিমউদ্দিন সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

মৃত্যুকে স্মরণ করলে গোনাহ থেকে বেঁচে থাকা যায়

নিজের নামে টিভি চালু করলেন ট্রাম্প

গাবুরায় এম‌পি গাজী নজরু‌লের ২য় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন

১০

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

১২

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

১৩

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

১৪

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৫

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

১৬

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১৭

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

১৮

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

১৯

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

২০