বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩ অক্টোবর ২০২৩, ৭:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইলেকট্রন গতিবিদ্যা গবেষণায় পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক | পদার্থবিজ্ঞানে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী। তারা হলেন, পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস, অ্যান ল’হুইলিয়ার।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পুরস্কারের জন্য তাদের তিনজনের নাম ঘোষণা করে।

পদার্থের ইলেকট্রন গতিবিদ্যা গবেষণার জন্য আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরি করে, এমন পরীক্ষামূলক পদ্ধতির জন্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাদের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে। খবর আল জাজিরা।

মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আগের দিন সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেলবিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এ বছর চিকিৎসায় দুই বিজ্ঞানী নোবেল পেয়েছেন। তারা হলেন, কাটালিন কারিকো ও ড্রু ওয়েইসম্যান। টিকা তৈরিতে এমআরএনএ প্রযুক্তি নিয়ে গবেষণা করে তারা নোবেল পেলেন।

বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার স্টকহোমে যথাক্রমে রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আর ৯ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

১৮৯৫ সালে সুইডিশ উদ্ভাবক এবং সমাজসেবী আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ সালে অর্থনীতিকে এ পুরস্কারের অন্তর্ভুক্ত করা হয়। উইলে এটি অন্তর্ভুক্ত ছিল না। বিজয়ীরা একটি সনদ, একটি গোল্ড মেডেল ও চেক পেয়ে থাকেন। চেকে এ বছর অর্থের পরিমাণ প্রায় এক মিলিয়ন ডলার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০