বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১ এপ্রিল ২০২৩, ৪:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু

অপূর্ব রায় মৃত্যুঞ্জয়/বিলাল হোসেন/এম জুবায়ের মাহমুদ: সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু হয়েছে। আজ (১ এপ্রিল) থেকে এই মৌসুম চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

চলতি মৌসুমে ১ হাজার ৫০ কুইন্টাল মধু ও ২৬৬ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য মৌয়ালরা সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি, নোটাবেকী, দোবেকি ও কাচিকাটা এলাকায় মধু আহরণ করতে পারবেন।

শনিবার (১ এপ্রিল) সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় সংলগ্ন বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে মধু আহরণ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণের পর মৌয়ালদের মধু আহরণের পাস দেওয়া হয়।

মধু আহরণ মৌসুমের এই উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহাম্মাদ মহসীন হোসেনের সভাপতিত্বে ও সাতক্ষীরা রেঞ্জের এসিএফ এম কে এম ইকবাল হোসাইন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আকবর কবীর, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম প্রমুখ।

প্রথম দিনেই ১৭৫ জন মৌয়ালকে মধু আহরণের অনুমতি দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, সুন্দরবনে নির্বিঘ্নে মধু আহরণের জন্য বনবিভাগের টহল জোরদার ও বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষার জন্য মৌয়ালদের পরামর্শ দেওয়া হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

১০

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১১

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১২

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৩

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৫

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১৭

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৯

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!