বাংলাদেশ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৪ ডিসেম্বর ২০২৩, ১০:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শরিকদের জন্য ৭ আসন ছাড়লো আ. লীগ: সাতক্ষীরা-১ এ মুস্তফা লুৎফুল্লাহ

ডেস্ক রিপোর্ট: আসন্ন নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিক দলগুলোকে সাতটি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে রয়েছে সাতক্ষীরা-১ আসনও। এই আসনে ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা দেওয়া হবে ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহকে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এ তথ্য জানান।

আমির হোসেন আমু বলেন, ১৪ দলীয় জোটের অন্যতম শরিক রাশেদ খান মেননের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে তিনটি, আরেক শরিক হাসানুল হক ইনুর জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) তিনটি আসন দেওয়া হয়েছে। এছাড়া আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টিকে (জেপি) একটি আসন ছাড়া হয়েছে। এসব আসনে জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে ভোট করবেন।

আমির হোসেন আমু জানান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বরিশাল-৩ আসন, ফজলে হোসেন বাদশা রাজশাহী-২ এবং সাতক্ষীরা-১ আসন থেকে মুস্তফা লুৎফুল্লাহ নির্বাচনে অংশ নেবেন ।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসন থেকে, লক্ষীপুর-৪ আসন থেকে মোশারফ হোসেন এবং বগুড়া-৪ রেজাউল করিম তানসেন নির্বাচনে অংশ নেবেন।

এছাড়া জেপির আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করবেন।

আরেক শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশনকে একটি আসন দেওয়া হবে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিত

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

শ্যামনগরে কৃষকের ২টি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

আশাশুনিতে ভোক্তা অধিকারের অভিযান, দুই দোকানীকে জরিমানা

আশাশুনি থানার নতুন ওসি মোঃ জাহাঙ্গীর আরিফ

জেলা প্রশাসক কাপ ফুটবলে আশাশুনি উপজেলার দুর্দান্ত জয়

পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য: মনিরুল হাসান বাপ্পি

‎জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

১০

অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণে কুড়িয়ে পাওয়া শাকের মেলা

১১

পাইকগাছায় জলাবদ্ধতার ভোগান্তি ও প্রতিকারে গণতান্ত্রিক সংলাপ

১২

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

১৩

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি

১৪

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

১৫

সাতক্ষীরায় বস্তিবাসীদের আবাসন সংকট সমাধানে সংলাপ, ৮ দফা সুপারিশ

১৬

কালিগঞ্জে নিজের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষীর মৃত্যু

১৭

কেশবপুরে বসতবাড়িতে ঢুকে পড়লো গ্যাসবাহী ট্যাংকার, অল্পের জন্য রক্ষা পেল ঘুমন্ত পরিবার

১৮

দুই পেসারের ৫ উইকেট: বল কেটে ভাগ করে নিলেন রবিনসন-টাং

১৯

কলকাতায় নিহত কালিগঞ্জের দু’জনই ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য

২০
error: Content is protected !!