বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১ জুন ২০২৪, ৩:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইঙ্গিতে কাকে ‘নিমকহারাম’ বললেন পরীমণি?

বিনোদন ডেস্ক | তারকা দম্পতি শরিফুল রাজ-পরীমণির বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর। ডিভোর্সের পর সন্তান পুণ্যকে নিজের কাছে রেখেছেন পরীমণি।

এ সময় ছেলের কোনো খোঁজ নেননি বাবা শরিফুল রাজ। গণমাধ্যমে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে এমন দাবি করেছেন পরীমণি।

এদিকে গেল কয়েক দিনে খবর চাউর হয় পরীর বাসায় রাজ গিয়েছেন। এমনকি এ সময় পরীর হাতের রান্নাও খেয়েছেন তিনি। বিষয়টি নিয়ে পরীমণি মিডিয়ায় কোনো মন্তব্য না-করলেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাস ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে।

শনিবার (০১ জুন) পরীমণি এক ফেসবুক পোস্টে লেখেন, ‘যাকে আমার বাসার দারোয়ানই গেটে এলাও করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়। ’

নির্মাতা শিমুল খান সেই পোস্টে কমেন্ট করেছেন, ‘কে খাইলো তোমার রান্না? (স্বপ্নে)’ সেখানে পরী ফিরতি কমেন্টে লেখেন, ‘আছে এক টোকাই। তার বিয়ের নিউজের চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে- কত বড় নিমকহারাম!’

পরীমণির এমন স্ট্যাটাস নতুন গুঞ্জনের ইঙ্গিত দিচ্ছে। স্ট্যাটাসে পরীমণি কারো নাম উল্লেখ না করলেও ভক্তরা ধারণা করছেন এই স্ট্যাটাসে তিনি শরিফুল রাজের প্রতি ইঙ্গিত করেছেন। সেক্ষেত্রে প্রশ্ন হলো- তাহলে কি রাজ পরীমণির বাসায় যাননি?

পরীমণির এমন স্ট্যাটাসে ভক্তরাও দ্বিধায় পড়েছেন। কারণ বাসার দারোয়ান যদি অ্যালাও না করে তাহলে শরিফুল রাজ পরীর বাসায় ঢুকলেন কীভাবে? তবে কি পরীর বাসায় রাজের যাওয়ার ঘটনা সম্পূর্ণ মিথ্যা?

এদিকে, বর্তমান নতুন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’র শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন পরী। এটি নির্মাণ করছেন অনম বিশ্বাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৩

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৪

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৫

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৭

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

৮

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

৯

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১০

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১১

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৪

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৫

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৬

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

১৯

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

২০
error: Content is protected !!