বাংলাদেশ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৯ ডিসেম্বর ২০২৩, ৫:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়ে ২৪ কোটি ৭৫ লাখে কলকাতায় স্টার্ক

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো ভারতের বাইরে চলছে আইপিএলের নিলাম। ২০২৪ সালের আসরকে সামনে রেখে দুবাইয়ে চলছে এবারের নিলাম। মোট ৩৩৩ জন ক্রিকেটারের নাম উঠছে এবারের নিলামে। তবে স্লট ফাঁকা আছে মোট ৭৭টি। যেখানে বিদেশি কোটা ফাঁকা আছে ৩০টি।

অলরাউন্ডারদের সেটে কিছুক্ষণ আগেই আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিলেন প্যাট কামিন্স। ২০ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল হায়দরাবাদ। ঘণ্টাখানেকের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে দিলেন মিচেল স্টার্ক। তার জন্য লড়াই করেছিল কলকাতা ও গুজরাট। শেষ পর্যন্ত ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে ভিড়িয়েছে কলকাতা।

সেট-১ : অভিষিক্ত ব্যাটার

প্রথমেই তোলা হয় বিদেশি ব্যাটারদের ক্যাটাগরি। যেখানে দল পাননি রাইলি রুশো। ৪ কোটি রুপিতে দিল্লি কিনেছে হ্যারি ব্রুককে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের নায়ক ট্রাভিস হেডকে নিয়ে রীতিমতো লড়াই হয়েছে। শেষ পর্যন্ত ৬ কোটি ৮০ লাখ রুপিতে তার ঠিকানা হয়েছে সানরাইজার্স হায়দরাবাদে। দল পাননি করুন নায়ার, স্টিভেন স্মিথ ও মানিশ পান্ডে। সাড়ে সাত সাত কোটি রুপিতে রাজস্থান কিনেছে রভম্যান পাওয়েলকে।

সেট-২ : অভিষিক্ত অলরাউন্ডার

অলরাউন্ডার ক্যাটাগরিতে প্রথম নাম উঠেছিল ভানিন্দু হাসারাঙ্গার। দেড় কোটি রুপিতে তাকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। বিশ্বকাপে আলো ছড়ানো রাচিন রবীন্দ্রকে নিয়ে টানা-টানি করেছে তিন দল। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত ১ কোটি ৮০ লাখ রুপিতে তাকে পেয়েছে চেন্নাই। ৪ কোটিতে শার্দুল ঠাকুরকে কিনেছে চেন্নাই। ৫০ লাখ রুপিতে গুজরাটে গেছেন আজমতউল্লাহ ওমরজাই।

আইপিএল ইতিহাসে এতদিন সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন স্যাম কারান। ২০২৩ সালে সাড়ে ১৮ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল পাঞ্জাব কিংস। তবে সেই রেকর্ড আজ ভেঙে দিয়েছেন প্যাট কামিন্স। অজি অধিনায়ককে নিয়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের জম-জমাট লড়াই হয়েছে। শেষ পর্যন্ত রেকর্ডর ২০ কোটি ৫০ লাখ রুপিতে কামিন্সকে পেয়েছে হায়দরাবাদ।

সেট-৩ : অভিষিক্ত উইকেটকিপার-ব্যাটার

এই ক্যাটাগরিতে প্রথম নাম তোলা হয় ফিল সল্টের। দল পাননি এই ইংলিশ। ৫০ লাখে ক্রিস্টিয়ান স্টাবসকে কিনেছে দিল্লি। একই দামে কেএস ভারতকে কিনেছে কলকাতা। এই ক্যাটাগরিতে অবিক্রিত ক্রিকেটারদের তালিকায় আরো আছেন জশ ইংলিশ ও কুশল মেন্ডিস।

সেট-৪: পেসার

২ কোটি বেইস প্রাইজের লকি ফার্গুসন দল পাননি। চেতন সাকারিয়াকে ৫০ লাখে কিনেছে কলকাতা। আলজারি জোসেফের ভিত্তি মূল্য ছিল ১ কোটি রুপি। সেখান থেকে মিনিটের ব্যবধানেই ১১ কোটি ৫০ লাখ দাম ওঠে এই পেসারের। শেষ পর্যন্ত এই দামে তাকে দলে ভিড়িয়েছে বেঙ্গালুরু। ৫ কোটি ৮০ লাখে গুজরাটে উমেশ যাদব। শিবম মাভিকে ৬ কোটি ৪০ লাখ রুপিতে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

১

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

৩

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

৪

The Climate Watch to deploy eight journalists at COP31

৫

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

৬

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

৭

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

৮

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

৯

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

১০

সামার অ্যাথলেটিকস উদ্বোধন, ১০০ মিটারে সেরা ইমরানুর-শিরিন

১১

এরশাদের শাসনামলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: জাপা প্রেসিডিয়াম সদস্য আশু

১২

দেবহাটায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট

১৩

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

১৪

বিশ্ববিদ্যালয় জীবন || ফিচার || শেখ মাহির ফয়সাল নাঈম

১৫

কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

১৬

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৭

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

১৮

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

১৯

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

২০