বাংলাদেশ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২ মার্চ ২০২৫, ৯:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারী-পুরুষ সবার জন্যই প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: নারী-পুরুষ সবার জন্যই প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর মোহাম্মদপুরে ধূমপান করাকে কেন্দ্র করে দুই নারীর ওপর হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রোববার (২ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পুলিশ লাইন্স পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মোহাম্মদপুরে দুই নারীর ওপর হামলার ঘটনা ও দেশজুড়ে চলা মবের বিষয় জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই নারীর ওপর হামলার ঘটনায় আমি যতটা জেনেছি, তারা দুজনে সিগারেট খাচ্ছিলেন। স্থানীয় কিছু লোক নামাজে যাওয়ার সময়ে তাদের বাধা দেন। তাদের ওপর চা ছুড়ে মারা হয়েছে। আপনারা জানেন, নারী-পুরুষ সবার জন্যই প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ। এটা কিন্তু অপরাধ, এটা সবাই মেনে চলবেন। সবাইকে অনুরোধ করবো বাইরে কেউ সিগারেট খাবেন না। এখন রোজায় সবাইকে সংযমী হতে হবে। আমাদের ধর্ম উপদেষ্টা সবাইকে অনুরোধ করেছেন কেউ যেন বাইরে খাবার না খান। এটা রোজাদারদের জন্য সম্মান দেখানো।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ লাইন্সের বিভিন্ন মেসের ক্যান্টিন, রান্নাঘর ঘুরে দেখেন। সংশ্লিষ্টদের সঙ্গে পুলিশ সদস্যদের খাবারের মানের বিষয় কথা বলেন। পরিদর্শনের সময়ে একাধিক পুলিশ কনস্টেবলের সঙ্গেও কথা বলেন। তাদের খাবার, বেতন ও পরিবারের সদস্যদের খোঁজ নেন উপদেষ্টা।

অতীতে রমজানে বাজার নিয়ন্ত্রণে র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালাতো, যা এখন দেখা যাচ্ছে না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান না থাকলেও গত বছরের তুলনায় এবার জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে কম আছে, এটাও আপনাকে বলতে হবে। অভিযান না চালিয়ে যদি জিনিসপত্রের দাম কম থাকে এটা ভালো।

পুলিশ লাইন্সে গ্যাস সংকট, বাধ্য হয়ে লাকড়ি দিয়ে রান্না করা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমিও দেখলাম এখানে গ্যাস সংযোগ আছে কিন্তু লাইনে গ্যাস নেই। বিষয়টি নিয়ে আমি সঙ্গে সঙ্গে জ্বালানি উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। আগামীকাল থেকে আশা করি গ্যাসের সমস্যা শেষ হবে।

উপদেষ্টা আরও বলেন, আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করবো যেন জিনিসপত্রের দাম না বাড়ায়। অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে জিনিসপত্রের দাম কমিয়ে দেয়। আমাদের দেশে উল্টো সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়। ব্যবসায়ীদের অনুরোধ করবেন যেন তারা জিনিসপত্রের দাম না বাড়ান।

পরিদর্শনকালে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পুলিশ লাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

নলতায় আহছানিয়া পাবলিক লাইব্রেরির পাঠ প্রতিযোগিতা

কালিগঞ্জে কৃষকদলের দোয়া মাহফিল

সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতারসহ গ্রেপ্তার ৩

ব্রহ্মরাজপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সুন্দরবন প্রেসক্লাবে কালিগঞ্জ মালিক-শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, ১৩ পদে ১৯ প্রার্থী

চলে গেলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু

গাবুরায় বিদ্যুৎ সেবা নিয়ে মতবিনিময়

রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন ৭০ হাজার শিক্ষক: শিক্ষামন্ত্রী

১১

কয়রায় যুব দিবসে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পরিবর্তনের আহ্বান

১২

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

১৩

পাইকগাছায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

১৪

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান

১৫

পাইকগাছার নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তে নানা অনিয়মের প্রমাণ

১৬

কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা

১৭

ভারী বৃষ্টিপাতসহ আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১৮

ডারউইন টেস্টে বাংলাদেশের যত রেকর্ড

১৯

আবারো মা হলেন পূজা

২০
error: Content is protected !!