বাংলাদেশ, শনিবার, ২২ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৩ ডিসেম্বর ২০২৩, ৭:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘ডানকি’র পর শাহরুখের নতুন মিশন

বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখের জন্য চলতি বছরটি ছিল- ‘একাদশে বৃহস্পতি’। এবছর তার তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। সবগুলোই ছিল আলোচনার শীর্ষে।

গতকাল (২১ ডিসেম্বর) শাহরুখের চলতি বছরের শেষ সিনেমা ‘ডানকি’ মুক্তি পেয়েছে। এরই মধ্যে বলিউড কিং খান তার নতুন মিশনের জন্য প্রস্তুতি নিয়েছেন।

২০১৮ সালের পর ৫ বছর বিরতি নিয়েছিলেন শাহরুখ খান। ২০২৩ সালে অভিনেতা পর্দায় আবার ফিরে আসেন। এ বছরে কিং খানের ‘পাঠান’, ‘জওয়ান’, এবং ‘ডানকি’-এই তিনটি সিনেমাই বক্স অফিসে সাফল্যের শিখরে পৌঁছেছে।

এরপর অভিনেতা কোন সিনেমা করতে যাচ্ছেন সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। শাহরুখ নিজে শুধু জানান, ‘আগামী সিনেমার শুটিং তিনি নতুন বছরের মার্চ-এপ্রিল মাসের মধ্যেই শুরু করবেন।’ এতেই বোঝা যাচ্ছে নতুন মিশনের জন্য বাদশার প্রস্তুতি এরই মধ্যে হয়েছে।

শাহরুখ খানের সিনেমা নিয়ে তার ফ্যানদের মধ্যে বরাবরই আলাদা উত্তেজনা দেখা যায়। এ বছরে একের পর এক ব্লকবাস্টার সিনেমা দর্শকদের চাহিদাকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। নতুন বছরে অভিনেতার আগাম সিনেমা দেখার জন্য ভক্তরা উচ্ছ্বসিত হয়ে আছেন।

এক সাক্ষাৎকারে বাদশা জানান, তিনি এমন একটা চরিত্রে অভিনয় করবেন, যেখানে তিনি তার বাস্তব বয়সেই থাকবেন। তবুও তিনিই সেই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকবেন।

যখন অভিনেতাকে তার আগাম সিনেমা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন, ‘আমি মার্চ-এপ্রিলে সিনেমার শুটিং শুরু করব। এবারে আমি এমন একটি সিনেমা করার চেষ্টা করছি যেটা আমার বয়সের সঙ্গে মানানসই হবে এবং সেখানে আমিই নায়ক থাকব।’

শাহরুখ খান প্রায় এক বছরে কোনো সাক্ষাৎকার দেননি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া এবং ইভেন্টগুলোর মাধ্যমে তার ভক্তদের সঙ্গে যোগাযোগ করেছেন। এমনকি চলতি বছর অভিনেতার তিনটি সিনেমা মুক্তি পেয়েছে তা নিয়ে কোনো প্রোমোশনের জন্য সাক্ষাৎকার দেননি।

জানা গেছে, শাহরুখ শিগগিরই তার মেয়ে সুহানার সঙ্গে একটি সিনেমায় অভিনয় করতে পারেন। সুহানা সম্প্রতি জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দে‌শে ফি‌র‌লো কলকাতায় হো‌টে‌লে অ‌গ্নিকা‌ণ্ডে নিহত সাজুর মর‌দেহ, রেবতীর শেষকৃত‌্য হ‌লো কলকাতায়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি ফিফার

সুন্দরবনে পর্যটকবাহী নৌকা ডুবি, ৯ জনকে জীবিত উদ্ধার করল নৌ পুলিশ

কালিগঞ্জে জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি গঠন

রতনপুরে চাঁদাবাজ, দখলবাজ ও মাদকবিরোধী র‍্যালি

সংস্কারের নামে খুঁড়ে ফেলে রাখা সড়কে চার বছর ধরে ভোগান্তি!

প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু

সবুজ সাতক্ষীরার স্বপ্নে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর থানার নবাগত ওসির মতবিনিময়

গোয়ালপোতায় দুই শিশুকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, হাসপাতালে ভর্তি ৩

১০

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

১১

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

নলতা আহছানিয়া মিশনের উদ্যোগে ৯৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

১৫

তালায় গোয়াল ঘর থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার

১৬

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিত

১৭

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

১৮

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

১৯

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

২০
error: Content is protected !!