বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৮ নভেম্বর ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছার খরস্রোতা শিবসা নদী এখন শুধুই স্মৃতি

আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা: খুলনার ঐতিহ্যবাহী শিবসা নদী নাব্যতা হারিয়ে মৃতপ্রায় খালে পরিণত হয়েছে। গত কয়েক বছরে নদীটি প্রায় সম্পূর্ণ ভরাট হয়ে গেছে, ফলে নৌযান চলাচল বন্ধ হয়ে বাণিজ্যেও নেমে এসেছে স্থবিরতা।

অপরদিকে, গত ১৫-২০ বছর ধরে এই নদী খননের প্রতিশ্রুতি দিচ্ছে কর্তৃপক্ষ। অথচ কোনো কার্যকর উদ্যোগ না থাকায় নদীর বিশাল অংশ ভূমিদস্যুরা দখল করে নিয়েছে।

স্থানীয়রা জানান, পাইকগাছার প্রাণকেন্দ্রে অবস্থিত একসময়ের খরস্রোতা শিবসা নদী এখন স্মৃতিমাত্র। এক সময় এই নদীই ছিল এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যাওয়ার একমাত্র ভরসা, ছিল খেয়াঘাট, লঞ্চঘাট, সারি সারি পালতোলা নৌকার আনাগোনা। কিন্তু বর্তমানে নদী অবৈধ দখলে চলে গেছে, আর বড় অংশ রূপ নিয়েছে গোচারণ ভূমিতে।

এদিকে পৌরসভায় শহর রক্ষা বাঁধের নামে নদীর মাঝে রাস্তা তৈরি করে অনেকেই চিংড়ি চাষ এবং স্থাপনা নির্মাণ করেছে। শিবসা নদীর শিববাটী ব্রিজ থেকে হাড়িয়া পর্যন্ত ১৫ কিলোমিটার অংশ সম্পূর্ণ ভরাট হওয়ায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে।

এলাকার নৌকার মাঝি হাজু দাশ ও শামসুর জানান, নদী না থাকায় তাদের আয়-রোজগার কমে গেছে এবং পরিবহনে খরচ বেড়েছে।

পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফ এম এ রাজ্জাক বলেন, শিবসা নদী এখন এ অঞ্চলের মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ভূমিদস্যুরা চর ভরাট করে জমি দখল করে নিচ্ছে। অতিদ্রুত এ নদী খনন করা প্রয়োজন।

পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেন, আমরা শিবসা নদী খননের দাবি জানিয়ে দীর্ঘ ১৫ বছর আন্দোলন করেছি। দ্রুত খনন করা না হলে শিবসা নদী মানচিত্র থেকে হারিয়ে যাবে।

পানি উন্নয়ন বোর্ডের পাইকগাছা শাখার উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার বলেন, নদী খনন ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়। সরকারের কাছে বারবার অবহিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, আমিও দেখেছি শিবসা নদী পলিজমে ভরাট হয়ে গেছে। দ্রুত খনন করা জরুরী। শিবসা নদী খননের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!