বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২ এপ্রিল ২০২৩, ৮:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে সিন্ডিকেটে বাড়ছে তরমুজের দাম

মাসুদ পারভেজ: ঊষ্ণতায় শীতল তরমুজ পছন্দ করে না এমন কেউ নেই, আর পবিত্র মাহে রমজান মাসে তো কোনো কথাই নেই। ইফতারের সময় তরমুজ প্রায় প্রত্যেক রোজাদারের পছন্দের খাবার। এটাকে পুঁজি করে পাইকারী ও খুচরা বিক্রেতারা সংঘবদ্ধভাবে সিন্ডিকেট গড়ে বাড়াচ্ছে তরমুজের মূল্য।

রোববার সকালে কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলা বাজারে গিয়ে দেখা যায় ভয়াবহ চিত্র। খুচরা বিক্রেতা আর পাইকারী বিক্রেতারা যেন লাভের প্রতিযোগিতা লিপ্ত। বলির পাঠার মতো সাধারণ ক্রেতাকে মেনে নিতে হচ্ছে সবকিছু।

ক্রেতারা কিছু জানতে বা শুনতে চাইলেই বিক্রেতার ধমকানি ‘যান যান আমি আপনার কাছে তরমুজ বেচবো না। আমি বেশি দামে কিনেছি তাই ২ টাকা লাভ রেখে বিক্রয় করতিছি।’

শুধু নলতা নয় দেশের সব বাজারে চলছে মিষ্টি ও সুস্বাদু ফল তরমুজের রমরমা লোক ঠকানো ব্যবসা।

মাঠপর্যারে কৃষকের কাছে এক রকম মূল্য, আড়ৎদারের কাছে আর একরকম, আবার খুচরা বিক্রেতার কাছে আকাশ ছোঁয়া মূল্য।

নলতা বাজারে ৬০ হাত পথের ব্যবধানে বড় তরমুজে কেজি প্রতি ব্যবধান ২০ টাকা বেশি।

খোঁজ নিয়ে দেখা গেলো, নলতা বাজারের আব্দুল্লাহ কাঁচামালের আড়তের মালিক মো. আব্দুল্লাহ জানান, তার আড়তে পাইকারী তরমুজ বিক্রি হচ্ছে বড় সাইজের তরমুজরগুলো প্রতি কেজি ১৫ টাকা দরে, মাঝারি তরমুজ কেজি প্রতি ১০ টাকা আর ছোট সাইজেরগুলো বিক্রযি হচ্ছে কেজি প্রতি ৭ টাকা ৭৫ পয়সা দরে।

কিন্তু নলতায় পাইকারি আড়ৎ থেকে খুচরা বাজারের পথের ব্যবধান ৬০ হাতের মধ্যে, সেখানে গিয়ে দেখা যায় অন্যরকম চিত্র।

সেখানে খুচরা তরমুজ বিক্রেতাদের কাছে অন্য রকম মূল্য। খুচরা বিক্রেতা জব্বার আলী জানান, তার দোকানে বড় সাইজের তরমুজ বিক্রয় হচ্ছে ৩৫ টাকা কেজি দরে, মাঝারি তরমুজ কেজি প্রতি ৩০ টাকা আর ছোট সাইজেরগুলো বিক্রয় হচ্ছে কেজি প্রতি ১৫ টাকা দরে।

খোঁজ নিয়ে জানা যায়, আড়তদার তার তরমুজ ক্ষেত মালিক বা কৃষকের কাছে থেকে কেজিতে নয়, পিস হিসেবে ক্রয় করে বিক্রয় করছে কেজিতে। এর ফলে প্রতিটি বড় তরমুজে লাভ করছে আকার ভেদে এক থেকে দেড়শ টাকা। সর্বত্র এ অবস্থা চললেও যেন দেখার কেউ নেই।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১০

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১১

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১২

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৩

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৪

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৫

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৬

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৭

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৮

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

১৯

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

২০
error: Content is protected !!