বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ ডিসেম্বর ২০২৩, ১০:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৪০৪ পদ বাড়ছে ৪৩তম বিসিএসে

ডেস্ক রিপোর্ট: চাকরিপ্রার্থীদের আন্দোলনের মধ্যে ৪৩তম বিসিএসে নতুন ৪০৪টি ক্যাডার পদ বাড়ানোর চাহিদা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বাড়তি পদসহ আগের পদগুলোতে নিয়োগ দিতে শিগগিরই চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ৪০৪টি পদের মধ্যে কৃষি ক্যাডারে ১৯৫টি, কর ক্যাডারে ৮২টি, প্রাণিসম্পদ ক্যাডারে ৮৪টি, খাদ্য ক্যাডারে ২৪টি এবং রেলওয়ে (ইঞ্জিনিয়ারিং) ক্যাডারে ১৯টি পদ বাড়ানো হচ্ছে।
৪৩তম বিসিএসের নন-ক্যাডারে পদ সংখ্যা বাড়িয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে গত কিছু দিন ধরে আন্দোলন করে আসছেন চাকরিপ্রার্থীরা।

তারা মানববন্ধন ও সমাবেশে ক্যাডার ও নন-ক্যাডারের ফল পৃথকভাবে প্রকাশ, নন-ক্যাডারের বিজ্ঞপ্তি বাতিল এবং পদ বাড়িয়ে পুনরায় পছন্দক্রম নেওয়ার দাবি জানান।

চাকরিপ্রার্থীরা জানান, গত কয়েকটি বিসিএসে নন-ক্যাডারে প্রায় চার হাজার করে প্রার্থী চাকরি পেয়েছেন। ৪১তম বিসিএসের নন-ক্যাডারে ফল প্রকাশের পর দ্রুত ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করতে গিয়ে আমাদের বৈষম্যের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমাদের দাবি নন-ক্যাডারের ফল আলাদাভাবে প্রকাশ করে পদ বাড়িয়ে পুনরায় বিজ্ঞপ্তি দেওয়া হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০