বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৬ ডিসেম্বর ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মানবপাচারের আশঙ্কায় ফ্রান্সে আটকা সেই বিমান অবশেষে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক:  গত বৃহস্পতিবার থেকে লিজেন্ড এয়ারলাইন্সের এই ফ্লাইটটি ফ্রান্সের একটি বিমানবন্দরে গ্রাউন্ডেড ছিল
ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে একটি বিমানবন্দরে বিপুল সংখ্যক ভারতীয়সহ একটি বিমানকে আটকে রেখেছিল ফরাসি কর্তৃপক্ষ। মানবপাচারের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

তবে কয়েকদিন আটকে রাখার পর ফ্রান্স বিমানটিকে ছেড়ে দিয়েছে এবং সেটি ভারতে পৌঁছেছে। যদিও বিমানটি নিকারাগুয়ায় যাওয়ার পথে ফ্রান্সে থেমেছিল।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মানবপাচারের আশঙ্কায় ফ্রান্সের একটি বিমানবন্দরে কয়েকদিন ধরে আটকে রাখা কয়েকশ ভারতীয় নাগরিককে বহনকারী একটি বিমান ভারতে পৌঁছেছে। এ-৩৪০ চার্টার্ড বিমানটি দুবাই থেকে নিকারাগুয়া যাওয়ার সময় ফ্রান্সে নেমেছিল জ্বালানি নেওয়ার জন্য।

তখনই অজানা মানুষের কাছ থেকে সতর্কবার্তা পায় ফরাসি কর্তৃপক্ষ। বলা হয়, ওই বিমানে করে মানবপাচার করা হচ্ছে। বিমানে ৩০৩ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক, তাদের সঙ্গে কোনও অভিভাবক নেই। পরে বিমানটি আটকে দেওয়া হয়।

বিবিসি বলছে, বিমানটি ২৭৬ জন যাত্রী নিয়ে ফ্রান্স থেকে ভারতের উদ্দেশে রওনা হয়। মূলত আশ্রয়ের জন্য আবেদন করার পর দুই নাবালকসহ ২৫ জন ফ্রান্সে থেকে গেছেন। আর ঘটনার আরও তদন্তের জন্য দুই সন্দেহভাজন পাচারকারীও ফ্রান্সে রয়েছেন।

তবে দুজনকে খালাস দিয়েছে ফরাসি আদালত। ভারতের স্থানীয় সময় মঙ্গলবার ভোরে লিজেন্ড এয়ারলাইন্সের ফ্লাইটটি মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে অবতরণ করে।

বিমানে থাকা অধিকাংশই সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কর্মরত ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। যাত্রীদের এক-তৃতীয়াংশ আবার ভারতের ধনী পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের বাসিন্দা বলে জানা গেছে।

ফরাসি কর্তৃপক্ষও সন্দেহ করেছে, বিমানে থাকা লোকেরা যুক্তরাষ্ট্র বা কানাডায় প্রবেশের চেষ্টার জন্য নিকারাগুয়ায় যাচ্ছিল। অবশ্য ফ্লাইটটি কেন নিকারাগুয়ার উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করার পরিবর্তে মুম্বাই চলে এসেছে সেটিও স্পষ্ট নয়।

অনলাইন ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটরাডার অনুসারে, লিজেন্ড এয়ারলাইন্স হলো রোমানিয়ান চার্টার এয়ারলাইন যার বহরে চারটি বিমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০