বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৬ ডিসেম্বর ২০২৩, ৬:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এবাদতের টি-টোয়েন্টি বিশ্বকাপও শেষ

স্পোর্টস ডেস্ক | তাসকিন আহমেদ পুরো রান-আপেই দৌড়াচ্ছেন। তার সঙ্গী ফিজিও মোজাদ্দেদে আলফে সানি, বোলিংয়ে টুকটাক টিপস দিচ্ছেন খালেদ মাহমুদ সুজন।

এমন দৃশ্য দেখা গেছে মঙ্গলবার মিরপুরে। তাসকিন ইনজুরি কাটিয়ে ফিরলেও তার সঙ্গী এবাদত হোসেনকে নিয়ে আছে দুঃসংবাদ, ওয়ানডের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না তার। আগামী বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে।
গত বিশ্বকাপের সময় চোট অনুভব করেন তাসকিন। ব্যথা নিয়েই কয়েকটি ম্যাচও খেলেন তিনি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরে ও প্রতিপক্ষের মাঠে কোনো সিরিজেই রাখা হয়নি তাসকিনকে। পুনর্বাসন শেষে ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেই ফিরতে পারেন এই পেসার, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তবে এবাদতকে নিয়ে একটি দুঃসংবাদের কথাও জানিয়েছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে চোট পান এবাদত। পরে জানা যায়, তার লিগামেন্ট ইনজুরির কথা। সেটিতে করা হয়েছে অস্ত্রোপচারও।

দুর্দান্ত ফর্মে থেকেও বিশ্বকাপ খেলা হয়নি এবাদতের। টুর্নামেন্টের আগে ও পরে তাকে না পাওয়ার আফসোসের কথা জানান কোচ ও অধিনায়ক। এবার জানা গেলো, আগামী বছরের আগস্ট-সেপ্টেম্বরের আগে মাঠে ফেরা হচ্ছে না এবাদতের।

মঙ্গলবার নিজের বাসায় নান্নু সাংবাদিকদের বলেন, ‘এবাদতের আমার মনে হচ্ছে পরের মৌসুমটা দিয়ে শুরু করার সম্ভাবনা আছে। মানে আমাদের ঘরোয়া মৌসুম অগাস্ট-সেপ্টেম্বরে। হয়তো এর আগে সম্ভব না। এরকম একটা তথ্য আমাদের কাছে আছে। চূড়ান্ত আপডেট মেডিকেল থেকে না আসলে তো বলতে পারছি না। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১০

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১১

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১২

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৩

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৫

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৭

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম আর নেই

১৮

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

২০
error: Content is protected !!