
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে লাইফ অ্যান্ড হোপ ফাউন্ডেশন।
সোমবার (১০ মার্চ) শহরের প্রাণনাথ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অতিথি হিসেবে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্যুটিং ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. রবিউল ইসলাম প্রমুখ।
এসময় এক হাজার মানুষের মধ্যে পরিবার প্রতি ২ কেজি চিনি, ২ কেজি চিড়া, ২ কেজি মুড়ি ও দেড় কেজি ছোলা বিতরণ করা হয়।
মন্তব্য করুন