বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৮ ডিসেম্বর ২০২৩, ৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মার্শ-স্মিথের লড়াইয়ে দিন পার অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক: শাহিন শাহ আফ্রিদি ও মির হামজার দারুণ বোলিংয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। তবে সেই অবস্থা থেকে দলকে টেনে তোলেন মিচেল মার্শ ও স্টিভেন স্মিথ।
থিতু হয়ে ব্যাট চালিয়ে বক্সিং ডে টেস্টের তৃতীয় দিন শেষ করেন তারা।

মেলবোর্নে ২৪১ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে তাদের করা ৩১৮ রানের জবাবে খেলতে নেমে ২৬৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ এখন ৬ উইকেট হারিয়ে ১৮৭।

তৃতীয় দিন খেলতে নেমে মোহাম্মদ রিজওয়ান বিদায় নেন ৪২ রান করে। শেষদিকে আমের জামালের অপরাজিত ৩৩ ও আফ্রিদির ২১ রানে আড়াইশ পার করে পাকিস্তান। অস্ট্রেলিয়ার হয়ে ৪৮ রান খরচায় ৫ উইকেট নেন কামিন্স। ৪ উইকেট শিকার করেন ন্যাথান লায়ন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারান উসমান খাজা। কিছুক্ষণ পর বিদায় নেন মার্নাস লাবুশেন। বেশিক্ষণ টিকতে পারেননি ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। দুইজনকেই বিদায় করেন হামজা। ১৬ রানে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া যখন বিপাকে, তখন দলের হাল ধরেন মার্শ। ৭০ বলে তিনি পূর্ণ করেন ফিফটি। সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও ৪ রান আগে বিদায় নিতে হয় তাকে। যাওয়ার আগে ১৩০ বলে করেন ৯৬ রান।

একপ্রান্তে লড়তে থাকা স্মিথ ১৫৩ বলে পূর্ণ করেন ফিফটি। এরপর খুব বেশি সময় টিকতে পারেননি। আফ্রিদির শিকার হয়ে ফেরেন সাজঘরে। দিন শেষে অ্যালেক্স কেয়ারি অপরাজিত আছেন ১৬৫ রান করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

১

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

২

রাজধানীর ভাটারায় বাসে আগুন

৩

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

৪

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

৫

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

৬

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

৭

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

৮

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া

৯

জয় বাংলা ও জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল

১০

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

১২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

১৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

১৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

১৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

১৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

১৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

২০