বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩১ ডিসেম্বর ২০২৩, ১:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘরে বসেই ৫ উপায়ে স্বাগত জানান নতুন বছরকে

লাইফস্টাইল ডেস্ক: চলেই এলো নতুন বছর। দিনের সূর্য ঢলে পড়ার সঙ্গে সঙ্গেই নানা জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে ইংরেজি নতুন বছর ২০২৪ সালকে স্বাগত জানানো হবে।

নাচ-গান, হই-হুল্লোড়, খাওয়া-দাওয়া, কি হবে না সে পার্টিতে। অনেকেই আছেন খুব একটা হই-হুল্লোড় পছন্দ করেন না। কিন্তু তাই বলে তারা নতুন বছরকে স্বাগত জানাবেন না, এমনটা তো হতে পারে না। তাদের জন্যেই আমাদের আজকের এ আয়োজন।
একটু ঘুমিয়ে নিন
দরকার পড়লে রাত সাড়ে ১১টার দিকেই ঘুমিয়ে পড়ুন। এতে করে সারাদিনের ধকল শেষে আপনি একটু বিশ্রাম করার সুযোগ পাবেন। নতুন বছর শুরু করতে পারবেন স্বতঃস্ফূর্তভাবে।

পছন্দের খাবার খান
নতুন বছরকে স্বাগত জানাতে অন্তত একদিন খাবার-দাবারের ব্যাপারে কোনো বাছবিচার করার প্রয়োজন নেই। রেসিপির বই বের করে পছন্দের খাবার তৈরিতে লেগে যান। এ আনন্দে সঙ্গী কিংবা পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ জানান।

বই পড়ুন
সত্যি কথা বলতে, সারাবছর নিশ্চয় প্রিয় বইটা সম্পূর্ণভাবে পড়ার সুযোগ হয়নি। আজ রাতে না হয় সেটি নিয়েই বসে পড়ুন। সময়টা দারুণ কেটে যাবে।

প্রিয় কাজ করুন
দিনের সব কাজ থেকে ছুটি মিললে এবার নিজের প্রিয় কাজগুলো করা শুরু করুন। সেটি হতে পারে ডায়েরি লেখা, ছবি আঁকা কিংবা অরিগ্যামি করা। যেটিই হোক না, নির্ভেজাল উপায়ে সময়গুলো অতিবাহিত করুন এবং মন ভালো রাখুন।

নিজেকে সময় দিন
অনেক দিন নিশ্চয়ই চুলে তেল দেওয়া হয় না কিংবা নখগুলোতে একটু রঙ বুলানো হয় না। আজই বসে যান এ কাজগুলো করতে। হালকা মেজাজের কোনো গান ছেড়ে দিন ব্যাকগ্রাউন্ডে এবং আপন পৃথিবীতে হারিয়ে যান।

নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১০

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১১

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১২

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৩

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৪

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৫

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৬

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৯

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

২০
error: Content is protected !!