বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩১ ডিসেম্বর ২০২৩, ৮:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমেরিকায় নিহত কলারোয়ার আবীরের বাড়িতে শোকের ছায়া

ডেস্ক রিপোর্ট: আমেরিকার টেক্সাস শহরে সন্ত্রাসীদের গুলিতে সাতক্ষীরার কলােরায়ার উপজেলার আবীর হোসেন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট গ্রামের মৃত আব্দুল হাকিমের ছোট ছেলে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ছিলেন।

লামার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্য স্ত্রী-সন্তানকে নিয়ে আমেরিকায় পাড়ি জমান আবীর।

আমেরিকার রাত্রিকালীন সময় ও বাংলাদেশ সময় শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আবীর আমেরিকাতে পড়াশোনার পাশাপাশি একটি আইফোন সেলস সেন্টারে পার্টটাইম চাকরি করতেন।

কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোছা. নাছিমা খাতুন পরিবারের উদ্ধৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউপি সদস্য নাছিমা খাতুন বলেন, আমেরিকায় রাত্রিকালীন সময়ে ডিউটিরত অবস্থায় আইফোন সেলস সেন্টারে টাকা ও মালামাল লুট করার উদ্দেশ্যে একদল সন্ত্রাসী প্রবেশ করে। সন্ত্রাসীদের লুটে বাধা দিয়ে মালিকের কাছে ফোন করার চেষ্টা করছিল আবীর। এসময় ডাকাতদের একজন তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ আবির হোসেন সেখানেই মারা যান। আবীরের মরদেহ দেশে নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, সেখানে আবীর তার স্ত্রী ও দেড় বছরের কন্যা সন্তান নিয়ে বসবাস করতেন। তার অকাল মৃত্যুর খবর শুনে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

২

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

৩

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

৪

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

৫

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

৬

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৭

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৮

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৯

একই জায়গায় আটকে থাকতে চাই না

১০

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

১১

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১২

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

১৩

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৫

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১৬

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৭

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৮

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৯

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

২০