বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১১ মার্চ ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শোক-শ্রদ্ধা-ভালোবাসায় প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এ কে হিরুর চির বিদায়

ডেস্ক রিপোর্ট: শোক-শ্রদ্ধা-ভালোবাসায় চির বিদায় নিলেন খুলনার প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এ কে হিরু।

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, কেইউজের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পোস্টের খুলনা ব্যুরো প্রধান এ কে হিরু (৭০) রোববার দুপুর ১টার দিকে শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন যাবত কিডনি রোগে ভুগছিলেন। অসুস্থ হওয়ার পর থেকে প্রতিমাসেই নিয়মিত তার কিডনি ডায়ালাইসিস চলছিল। প্রায় এক মাস আগে হঠাৎ ব্রেনস্টোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক এ কে হিরু’র মরদেহ বিকেলে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হল চত্বরে আনা হয় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে বীর মুক্তিযোদ্ধা এ কে হিরুকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান এবং মুক্তিযোদ্ধা সংসদ নগর ইউনিটের সাবেক কমান্ডার অধ্যাপক আলমগীর কবির ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, রূপান্তর, সচেতন নাগরিক কমিটি-সনাকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, কেইউজে’র সভাপতি ফারুক আহমেদ, খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সনি, মোঃ সাহেব আলী, মলি­ক সুধাংশু, মোঃ জাহিদুল ইসলাম, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ মোঃ সেলিম, মোঃ শাহ আলম, আসাদুজ্জামান খান রিয়াজ, মোঃ আনিসুজ্জামান, মোঃ হুমায়ুন কবীর, অমিয় কান্তি পাল, দেবনাথ রনজিৎ কুমার রণো, ওয়াহেদ-উজ-জামান বুলু, দেবব্রত রায়, সুনীল কুমার দাস, কৌশিক দে বাপী, শেখ কামরুল আহসান, বাপ্পী খান, কাজী শামীম আহমেদ, মোঃ হেদায়েৎ হোসেন মোল­া, রফিউল ইসলাম টুটুল, হারুন-অর-রশিদ, শেখ আল এহসান, এস এম ফরিদ রানা, মোঃ বেল­াল হোসেন সজল, একরামুল হোসেন লিপু, মোঃ রবিউল গাজী উজ্জ্বল, শশাংক স্বর্ণকার, মোঃ আবুল বাশার, তিতাস চক্রবর্তী, রাজু সাহা বিপ্লব, পলাশ চন্দ্র ঢালী প্রমুখ।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের প্রথম জানাজা খুলনা প্রেসক্লাবের শহিদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হল চত্বরে অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব মুসলমানপাড়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে নিরালা কবরস্থানে দাফন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০