বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ নভেম্বর ২০২৪, ৬:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আরশকে ‘নিমকহারাম’ বললেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক: ছোট পর্দার বর্তমান সময়ের দুই আলোচিত তারকা আরশ খান ও তানিয়া বৃষ্টি। একসঙ্গে জুটি বেঁধে অনেক নাটকেই একসঙ্গে কাজ করেছেন তারা। অনেকদিনের গুঞ্জন শোনা গেছে এই দুই তারকা নাকি চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন তারা। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তারা। তবে তাদের মধ্যকার সম্পর্কে যে ফাটল ধরেছে তা তাদের কাদা ছোড়াছুড়িতেই স্পষ্ট হয়ে যায়।

নাটকে জুটি বেঁধে অসংখ্য নাটকের অভিনয় করেছেন আরশ ও তানিয়া। সেখান থেকে প্রেম গুঞ্জনের পাশাপাশি তাদের অভ্যন্তরীণ কাজের সম্পর্ক নিয়েও আলোচনা হয়। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে একে ওপরকে আক্রমণ করে কথা বলেছেন আরশ-তানিয়া।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আরশকে নিয়ে কথা বলেন তানিয়া বৃষ্টি। আরশের ক্যারিয়ার নষ্ট করে দেবেন তানিয়া, এমন খবরও চাউর হয়। সে প্রসঙ্গে মুখ খুলে অভিনেত্রী বলেন, ‘আরশ যখন তার ক্যারিয়ার শুরু করে তখন থেকেই আমি তার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমি নিজে যেখানে সিন্ডিকেটের শিকার, সেখানে আরও একটা মানুষের ক্যারিয়ারের নিয়ে এগুলা করব, প্রথমত এগুলা আমি চিন্তা করতে পারি না।’

তানিয়া বলেন, ‘আরশের সঙ্গে শুরু থেকেই আমি ছিলাম। যখন ওকে কেউ চিনত না, নিউ কামার। তখন থেকে ওকে সাপোর্ট দিতে থাকি। কিন্তু ওর ক্যারিয়ার যে খারাপ করে দেব, বা নষ্ট করে দেব বা খারাপ কিছু এটা আমি কখনও আমার জায়গা থেকে চাইনি।’

একে অপরের কাজ নিয়ে বহু দ্বন্দ্ব ঘটেছে আরশ-তানিয়ার মাঝে। সে প্রসঙ্গেও মুখ খুলেছেন অভিনেত্রী। তার কথায়, ‘আমার সঙ্গে তার যেটা হয়েছে, আমার যদি কোনো কাজ আসে, সেটা যদি আমার কাছে ভালো মনে হয়, আমি আরশের কাছে শেয়ার করেছি। শেয়ার করার পরে হয়ত বলেছি, তোমার কাছে ধরো একটা টাইম আছে, সাতদিনের বা পাঁচদিনের, অন্য কাউকে নিয়ে দেখতে পারো যাতে তুমিও না ফাঁসো, আমিও না ফাঁসি- এসব কথাবার্তা আমার সাথে হয়েছে।’

আরশের উদ্দেশে তানিয়া বলেন, ‘তোমার সাথে যেটা আলোচনা করেছি, আমার কালকে শ্যুটিং, তোমারে ফাঁসিয়ে দেই নি, ওগুলাও যখন আমি করিনি তখন গিয়ে তুমি যদি বলো আমি তোমার ক্যারিয়ার খেয়ে ফেলতে চাচ্ছি, ক্যারিয়ার নষ্ট করতে চাচ্ছি, তাহলে আমার মনে হয়, তুমি নিমকহারাম ছাড়া কিছুই না।

তানিয়া বলেন, ‘আরশ এমনও করেছে আমার কালকে শ্যুট আর আজকে ও প্যাক আপ করেছে। আরশ এটা কখনও বলতে পারবে না, আমি কখনও আরশের শ্যুটিং এভাবে নষ্ট করে দিয়েছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০