বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২২ নভেম্বর ২০২৪, ৫:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবন উপকূলীয় অঞ্চলের বাস্তুতন্ত্র সুরক্ষার আহবান

আলী আজীম, মোংলা (বাগেরহাট): বাংলাদেশের জলবায়ু জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। সুন্দরবন এবং উপকূলীয় বাস্তুতন্ত্র উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। যারা সুন্দরবনের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয় না। প্রাকৃতিকভাবে সংবেদনশীল সুন্দরবন উপকূলীয় অঞ্চলের বাস্তুতন্ত্রের সুরক্ষা দিন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও পরিবেশ বিপর্যয়ের কবলে পড়ে সুন্দরবনসহ উপকূলের প্রাণ-প্রকৃতি এবং জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে মোংলার দক্ষিণ কাইনমারিতে ‘জলবায়ু ন্যায্যতা এবং সুন্দরবন উপকূলের প্রাণ-প্রকৃতি ও জীবন-জীবিকা সুরক্ষা’ শীর্ষক গণসংলাপে বক্তারা একথা বলেন।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এই গণসংলাপ অনুষ্ঠিত হয়।

সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ’র সভাপতিত্বে গণসংলাপে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় নেতা ইবনুল সাঈদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম মাসুদ রানা, ধরা’র প্রচার সমন্বয়ক মামুন কবীর, উপজেলা জাইকা কর্মকর্তা আতিকুল ইসলাম ও সুন্দরবন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির।

গণসংলাপে স্বাগত বক্তব্য রাখেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সংগঠক নারীনেত্রী কমলা সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপকূলের নারীনেত্রী চন্দ্রিকা মন্ডল, স্বপ্না বিশ্বাস, জেলে সমিতির নেতা বিদ্যুৎ মন্ডল, কনিকা মন্ডল, তৃষ্ণা সরকার, পরিবেশকর্মী হাছিব সরদার প্রমুখ।

গণসংলাপে পরিবেশ বিষয়ক পুঁথিপাঠ করেন গীতিকার ও গায়ক মোল্লা আল মামুন।

প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন বলেন, বর্তমান সরকার পরিবেশ সুরক্ষায় যথেষ্ট সংবেদনশীল। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কোন ভূমিকা নেই অথচ আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। জলবায়ু এবং পরিবেশের নিরাপত্তার জন্য আমাদের জীবনধারা ও লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে।

জেলে সমিতির নেতা বিদ্যুৎ মন্ডল বলেন, সুন্দরবনে এবং পশুর নদীতে আগের মতো মাছ পাই না। জলবায়ু পরিবর্তন, নদী দূষণ এবং বিষ প্রয়োগে মাছ নিধনের ফলে মাছের এই আকাল দেখা দিয়েছে। সুন্দরবনে জেলেদের কাছ থেকে কতিপয় বনকর্মকর্তা-কর্মচারি অনৈতিক সুবিধা আদায় করে বলে জেলে নেতৃবৃন্দ অভিযোগ করেন।

চন্দ্রিকা মন্ডল বলেন, উপকূলে এখন স্বাভাবিক জোয়ারেই আমাদের ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে। নদী ভাঙ্গনে প্রতিনিয়ত জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা বেড়েই চলেছে।

গৃহিনী স্বপ্না বিশ্বাস বলেন, উপকূলে খাবার পানির সংকটে আছি আমরা। আমাদের চারিদিকে পানি থৈ থৈ করছে কিন্তু খাবার পানি নেই। জলোচ্ছ্বাসে রাস্তাঘাট ভেঙ্গে চারিদিকে তালিয়ে যায়। লবণাক্তার ফলে ধানচাষ শূন্যের কোটায় নেমে এসেছে।

সভাপতির বক্তব্যে সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন, সুন্দরবন বিনাশী সকল প্রকল্প বাতিল করতে হবে। বন্যপ্রাণী অপরাধীদের গ্রেফতার করে আইনের আ আনতে হবে। সুন্দরবনকে দূষণের কবল থেকে রক্ষা করতে হবে। উপকূলের ৭৩% মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত। তাদের জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। হাওড়ের ন্যায় সুন্দরবন উপকূল উন্নয়ন বোর্ড গঠন করতে হবে। জীবাশ্ম জালানির বিকল্প নবায়নযোগ্য জালানি শক্তির রূপান্তর ঘটাতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতা

নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

প্রথমবার ঢাকায় একসঙ্গে নারী ডিসি ও এসপি নিয়োগ

দেশের কোথায় কখন কালবৈশাখী তাণ্ডব চালাবে, জানালেন আবহাওয়াবিদ

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি

সংসদের কেনাকাটায় অনিয়মের প্রমাণ মেলেনি, জানাল তদন্ত কমিটি

সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা

বিসিবিতে আমার কোনো লোক নেই: তামিম

অভিনেতা থেকে নেতা, প্রথম নির্বাচনেই বাজিমাত বিজয়ের

৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমির হাইকোর্টে জামিন

১০

বৃষ্টিতে পিচ্ছিল সড়ক: ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

১১

সব আসরের রেকর্ড ভাঙল আইপিএল, রিকেলটনের রেকর্ড সেঞ্চুরি ম্লান

১২

একাত্তরের পাপ জাতি কোনোদিন ভুলবে না: শিক্ষামন্ত্রী

১৩

সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ

১৪

তামিম দীর্ঘ মেয়াদে দায়িত্ব পেলে দেশের ক্রিকেট উপকৃত হবে : সাকিব

১৫

হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ

১৬

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জন, গেজেট কাল

১৭

সামাজিক সংহতি বৃদ্ধি ও দ্বন্দ্ব নিরসনে অধিপরামর্শ সভা

১৮

দেবহাটায় জ্বালানি তেল বিক্রি শুরু, বরাদ্দ বাড়ানোর দাবি

১৯

দেবহাটায় শিশু শ্রম প্রতিরোধে অ্যাডভোকেসি

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705