বাংলাদেশ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১ জানুয়ারি ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ওয়ানডে থেকে ওয়ার্নারের ‘অদ্ভুত’ অবসর

ডেস্ক রিপোর্ট: টেস্ট থেকে অবসরের ঘোষণা তো ডেভিড ওয়ার্নার আগেই দিয়েছেন। ওয়ার্নার এবার ওয়ানডে থেকে অবসরের কথা জানিয়েছেন। সীমিত ওভারের ক্রিকেটের এই সংস্করণ ছাড়ার ঘোষণাও কিছুটা অদ্ভুতুড়ে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) পরশু শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান তৃতীয় টেস্ট। এই টেস্টই ওয়ার্নারের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ। নতুন বছরের টেস্টের আগে আজ এসসিজিতে অস্ট্রেলিয়ার জার্সিতে ওয়ানডে আর না খেলার কথা জানিয়েছেন ওয়ার্নার। এমনটা (ওয়ানডে থেকে অবসর) ২০২৩ বিশ্বকাপেই বলেছিলেন বলে তাঁর ভাষ্য, ‘নিশ্চিতভাবে আমি ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নিচ্ছি। বিশ্বকাপেই এমন কিছু আমি বলেছিলাম। ভারতের মাঠে এটা (বিশ্বকাপ) জয় আমার কাছে অনেক বড় অর্জন। এ কারণে আমি আজ তাই সংস্করণগুলো থেকে অবসর নিচ্ছি। তাতে বিশ্বের অন্যান্য লিগেও আমি খেলতে পারব।’

গত বছরের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হয়েছে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল। যা আইসিসির সর্বশেষ কোনো ওয়ানডে ইভেন্ট। এরপর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আইসিসি ইভেন্টের ওয়ানডে সংস্করণের পরবর্তী কোনো টুর্নামেন্ট মাঠে গড়াবে। ওয়ানডে না খেলার ঘোষণা দিলেও চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রয়োজনে খেলবেন তিনি। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমি জানি সামনে চ্যাম্পিয়নস ট্রফি রয়েছে। যদি দুই বছরে ভালো ক্রিকেট খেলি ও তাদের কাউকে যদি দরকার হয়, তাহলে আমি আছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের কর্মসূচির মধ্যেই বদলি ওসি মাসুদুর রহমান

কালিগঞ্জের নাজিমগঞ্জ হাটের অবকাঠামোগত উন্নয়নে পরামর্শ সভা

কয়রায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্যামনগরের জয়

কাঁকড়া রপ্তানিতে জাতীয় মৎস্য পদক পেলেন সহিদুল ইসলাম জুয়েল

দেবহাটায় ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু

পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহাদী

শিক্ষকদের বদলি আবেদন শুরু ২১ আগস্ট, সময় এক সপ্তাহ

কালিগঞ্জে ডেকোরেটর মালিক সমিতির মতবিনিময়

১০

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১২

কয়রায় অভিবাসীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিয়ে মতবিনিময়

১৩

শার্শার ধর্ষণ মামলার আসামি সাতক্ষীরা থেকে গ্রেপ্তার

১৪

সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি

১৫

অবসরের ইঙ্গিত রোনালদোর, এটাই হতে পারে শেষ বছর

১৬

ভারতকে দুই শর্ত দিল বাংলাদেশ

১৭

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

১৮

বাস মিনিবাস মালিক সমিতি: আব্দুর রউফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক নির্বাচিত

১৯

২০২৭ সালের রমজান ও ঈদ শুরু হবে কবে

২০
error: Content is protected !!