বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ জানুয়ারি ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

স্ত্রীর পক্ষে প্রচারণা: বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সাময়িক বরখাস্ত

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হামিদুল আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করার বিষয়ে অনাপত্তি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ বিষয়ে জানানো হয়। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ইসি সূত্র এ তথ্য জানা গেছে।

ইসি জানায়, সরকারি গাড়ি ব্যবহার করে স্ত্রীর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হামিদুল আলমকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। হামিদুল আলমের স্ত্রী শাহাজাদী আলম ওরফে লিপি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বুধবার বগুড়া-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং বগুড়ার যুগ্ম জেলা ও দায়রা জজ মোসা. শাহনাজ পারভীন এ নোটিশ দেন। নোটিশে বৃহস্পতিবার বেলা ৩টার মধ্যে অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীর হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। এতে স্ত্রীর পক্ষে ভোট প্রচারণায় সত্যতা পাওয়া যায়।

যদিও অতিরিক্ত কমিশনার হামিদুল গণমাধ্যমকে বলেন, ‘আমি হৃদরোগ-ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছি। এ কারণে ১২ ডিসেম্বর থেকে ২৮ দিনের মেডিকেল ছুটিতে বগুড়া শহরের বাসায় বিশ্রামে আছি।’

তিনি দাবি করেন, তার স্ত্রী বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রচারণা শুরুর পর তিনি নির্বাচনী এলাকায় যাননি। নির্বাচনী কাজে সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন। তার স্ত্রীর বিজয় ঠেকাতে একটি পক্ষ ভোটারদের বিভ্রান্ত করতে তার বিরুদ্ধে অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়াচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

১

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

২

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৩

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৪

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৫

একই জায়গায় আটকে থাকতে চাই না

৬

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৭

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৮

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৯

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১১

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১২

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৩

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৪

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৫

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৬

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৭

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৯

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

২০