বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ জানুয়ারি ২০২৪, ৬:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘সবচেয়ে ছোট’ টেস্টে জয় ভারতের

স্পোর্টস ডেস্ক | প্রথম দিনেই দুই দলের প্রথম ইনিংস শেষ হয়ে যাওয়ার পর এই ম্যাচের স্থায়িত্ব অনুমিত করা সহজ কাজ হয়ে পড়ে। ঠিক হলোও তা-ই।

ভারতের ৭ উইকেটের জয়ে মাত্র দেড় দিনেই ইতি টানল কেপটাউন টেস্ট। প্রায় ১৪৭ বছরের ইতিহাসে এনিয়ে ২৫টি টেস্টের ফল হলো দুই দিনের মাথায়। তবে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচটিই বলের হিসেবে সবচেয়ে ছোট টেস্ট। যেখানে ড্রয়ের দেখা মেলেনি। সবমিলিয়ে ৬৪২ বল করা হয়েছে এই ম্যাচে।
এর আগে ১৯৩২ সালে মেলবোর্নে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ স্থায়ী হয়েছিল ৬৫৬ বল।

নিউল্যান্ডসের উইকেট পেসারদের জন্য স্বর্গ ছাড়া কিছুই না বলতে গেলে। দুই দলের দুজন বিশেষজ্ঞ স্পিনার থাকলেও তারা বল হাতে নেওয়ার সুযোগই পাননি। ব্যাটারদের জন্য রীতিমত দুঃস্বপ্ন হয়ে এসেছেন মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ, কাগিসো রাবাদা।

তা সত্ত্বেও এমন অসম বাউন্সের উইকেটে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দেখালেন এইডেন মারক্রাম। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৬২ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। বুমরাহর তোপে পড়ে গুটিয়ে যায় ১৭৬ রানেই। যার মধ্যে ১০৬ রানই আসে মারক্রামের ব্যাট থেকে। ১০৩ বলে ১৭ চার ও ২ ছক্কায় ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি রাঙান ডানহাতি এই ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ১২ আসে অধিনায়ক ডিন এলগারের ব্যাট থেকে।

ভারতের হয়ে ৬১ রান খরচে ৬ উইকেট নেন বুমরাহ। বিদেশের মাটিতে এটি তার অষ্টম ফাইফার। ভারতীয় বোলার হিসেবে বিদেশের মাটিতে সর্বোচ্চ ফাইফার নেওয়ার কপিল দেবকে (৯) ছুঁতে আর এক পা দূরে আছেন তিনি।

৭৯ রানের লক্ষ্য পেরোতে খুব বেশি অসুবিধা হয়নি ভারতের। ১২তম ওভারে খেলা শেষ করে দুই ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনে সফরকারীরা। ক্যাচ মিসের মহড়ায় তাদের খুব একটা বিপদে ফেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ২৮ রান এসেছে যশস্বী জসওয়ালের ব্যাট থেকে। এছাড়া রোহিত শর্মা রান ও বিরাট কোহলি অপরাজিত থাকেন রানে। প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নেন নান্দ্রে বার্গার ও কাগিসো রাবাদা।

সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫৫ ও ১৭৬ (মারক্রাম ১০৬; বুমরাহ ৬/৬১)
ভারত: ১৫৩ ও ৮০/৩ (জসওয়াল ২৮, রোহিত ১৭*, কোহলি ১২)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী।
সিরিজ: দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!