বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ জানুয়ারি ২০২৪, ১১:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসির নির্দেশে সাতক্ষীরা-১ আসনের নৌকার প্রার্থী স্বপনের বিরুদ্ধে মামলা

এম জুবায়ের মাহমুদ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের
বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার ওহিদ মুরাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর দফা ১১ (ক) ধারায় ফিরোজ আহম্মেদ স্বপনের বিরুদ্ধে থানায় মামলা করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকালে ইসির আইন শাখার উপ-সচিব মোঃ আব্দুছ সালাম স্বাক্ষরিত নির্দেশনাটি উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট পাঠানো হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সাতক্ষীরা-১ নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন কলারোয়ার বাটরায় তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন যে, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের দিন আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের ভোটাররা ভোট দিতে কেন্দ্রে যাবে না। তাদের দলের কোনো প্রার্থী নেই। তারা যদি ভোট কেন্দ্রে যায়, তাহলে একটা গণ্ডগোল বাঁধবে। আমার কর্মীরা যদি দেখে, তারা নৌকাতে ভোট দেয়নি, তাহলে অন্য একটি ঝামেলা হবে। তার চেয়ে তারা কেন্দ্রে যাবে না, আমরা নির্বাচিত হলে কথা দিচ্ছি তাদের কোনো ক্ষতি হবে না, এটাই হলো বড় ম্যাসেজ।

এই বক্তব্য দিয়ে প্রার্থী গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর দফা ১১(ক) এর বিধান
লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠান। এর প্রেক্ষিতে ফিরোজ আহম্মেদ স্বপনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয় ইসি।

কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ওহিদ মুরাদ জানান, কলারোয়ার বাটরা এলাকায় নির্বাচনী একটি মিটিংয়ে ফিরোজ আহম্মেদ স্বপন নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে বক্তব্য দেন। এতে ক্ষুব্ধ হয়ে দোলনা প্রতীকের প্রার্থী সরদার মুজিব সাতক্ষীরা যুগ্ম-জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিট্রেট শহিদুল ইসলামের কাছে অভিযোগ দেন। অভিযোগ যাচাই করে জুডিশিয়াল ম্যাজিট্রেট শহিদুল ইসলাম গত ২২ ডিসেম্বর নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন পাঠান। তার প্রেক্ষিতে ইসি এই মামলার নির্দেশ দেন। নির্দেশনা পাওয়ামাত্রই শুক্রবার রাত ৮টার দিকে মামলাটি কলারোয়া থানায় দায়ের
করি।

এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, অফিসে একটি ঘরোয়া পরিবেশে ভোটার ও দলীয় কর্মীদেরকে বোঝানো হচ্ছিল, দল বেধে ৮/১০ জন এক সাথে ভোট দিতে যাওয়ার দরকার নেই। এই বিষয়টি রঙচং দিয়ে আওয়ামী লীগের কিছু বেইমান ও কুলাংগার ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করে।

নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে আমি তার লিখিত জবাবও দিয়েছি। মামলার জন্য ভোটারদের ঘাবড়ানোর কিছু নেই। দুই-এক বছর আদালতে বিচারের পরে ৫ হাজার টাকা জরিমানা হতে পারে। তা ছাড়া এটা কিছু না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০