বাংলাদেশ, বুধবার, ১৫ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৩ জানুয়ারি ২০২৪, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশে মুক্তির অনুমতি পেল মোশাররফ করিমের ‘হুব্বা’

বিনোদন ডেস্ক: আগামী ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ব্রাত্য বসু পরিচালিত সিনেমা ‘হুব্বা’। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
একইদিনে মুক্তি পাবে বাংলাদেশেও।

এই ঘোষণা আগেই দিয়েছিল সিনেমাটির আমদানিকারক জাজ মাল্টিমিডিয়া। এবার তারা জানিয়েছে, বাংলাদেশে মুক্তির জন্য অনুমতি পেয়েছে সিনেমাটি।

শনিবার (১৩ জানুয়ারি) প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে জানায়, ১৯ জানুয়ারি, আপনারা দেখবেন ‘হুব্বা’, আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে।

জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, অবশেষে সিনেমাটি মুক্তির জন্য আমরা অনুমিত পেয়েছি। বাংলাদেশে ‘হুব্বা’ প্রদর্শনীতে আর কোনো বাধা নেই। আশা করছি ক্রাইম থ্রিলারভিত্তিক সিনেমাটি এ দেশের দর্শককে মুগ্ধ করবে।

পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন এই হুব্বা। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ নানা অপরাধে তার দাপট ছিল। অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও দাঁড়ান!

বৈচিত্র্যে ভরা সেই চরিত্রেই কাজ করেছেন মোশাররফ করিম। ফ্রেন্ডস কমিউনিকেশনস প্রযোজিত এই সিনেমায় পুলিশের ভূমিকায় আছেন ওপার বাংলার ইন্দ্রনীল সেনগুপ্ত। বিভিন্ন চরিত্রে আরও আছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোরা ফাতেহির ভিডিও ফাঁস, মূহুর্তেই ভাইরাল!

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ড, পছন্দের প্রতিপক্ষ জানালেন স্পেন কোচ

মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন

দুপুরের মধ্যে ঢাকাসহ ৫ জেলায় ঝড়ের আভাস

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন

ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

১০

চট্টগ্রামে পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

১১

তালায় হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

১২

স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তালার বিএনপি নেতা মৃনাল কান্তি

১৩

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

১৪

উপজেলা ব্যবস্থা চালুর মাধ্যমে এরশাদ প্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেন: আশু

১৫

মাঠে ফ্রান্স-স্পেন, বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার হিসাব

১৬

আশাশুনিতে বৃষ্টির পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ

১৭

সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ

১৮

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদানে জেলা কমিটির সভা, আবেদন বাছাই

১৯

কালিগঞ্জে বেপরোয়া হেমায়েত বাহিনী!

২০
error: Content is protected !!