বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৯ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শরীর নিয়ে পরিচালকের কটাক্ষ, ম্রুণালের জবাব

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ‘সীতা রামম’খ্যাত এই অভিনেত্রীকে নিজের শারীরিক গড়ন নিয়ে ক্যারিয়ারে কিছু ঘটনার সম্মুখীন হতে হয়েছে।

এমন অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বডি শেমিং নিয়ে কথা বলেছেন ম্রুণাল।

তিনি জানান, এক পরিচালক একবার মুখের ওপর তাকে বলেন, সে দেখতে একটুও সেক্সি নয়। অভিনেত্রী তখন পাল্টা জানতে চান, মন্তব্যটি কি তার অভিনীত চরিত্রটির জন্য নাকি পরিচালক বাস্তব জীবনে ম্রুণালকে দেখে এ মন্তব্য করেছেন।

ম্রুণালের প্রশ্নে পরিচালক তখন জবাব দেন, ‘হ্যাঁ, খুব সেক্সি একটা চরিত্র। তুমি তো এর ধারেকাছেও নেই। ’ ম্রুনাল ছেড়ে দেওয়ার পাত্রী নন, পরিচালককে তখন লুক টেস্ট নেওয়ার কথা বলেন অভিনেত্রী। ফটোশুটের শুরুতে ফটোগ্রাফারও অপমান করেন ম্রুণালকে। বলে ওঠেন, ‘এই গেঁয়ো মেয়েটা কে?’ মুখে জবাব দেননি ম্রুণাল, জবাব দিয়েছেন কাজে। পরে মত বদলে ক্ষমা চান ওই ফটোগ্রাফার।

ম্রুণালের কথায়, ‘অভিনেতা হিসেবে জরুরি হল ন্যাচারাল থাকা। ’ হাসিমুখে তিনি বলেন, ‘যখন সেক্সি কথাটা বলা হয়, আর সেটা যদি আমি ভাবি, তাহলে আমার পায়ের মরা চামড়াও তখন সেক্সি লাগবে। ’

যৌন আবেদন ব্যাপারটা সবার কাছে সমান নয় জানান অভিনেত্রী। ম্রুণাল যোগ করেন, ‘আমি একবার একটা গান করেছিলাম। সেখানে লোকজন বলছিল আমাকে ওজন কমাতে হবে। আমি পাল্টা বলি, আমার থাই মোটা এবং সেটা একান্ত আমার নিজের। সেটা নিয়ে যদি আমার কোনও সমস্যা না হয়, তাহলে আপনাদের সমস্যাটা কোথায়?’

উল্লেখ্য, ২০২৩ সালে একাধিক কাজে দেখা গেছে ম্রুণালকে। এ বছরই বিজয় দেবেরাকোন্ডা এবং পরিচালক পরশুরাম পেটলার সঙ্গে ‘ফ্যামিলি স্টারে’ অভিনয় করবেন তিনি। এ ছাড়াও সামনে তাকে ‘পূজা মেরি জান’ সিনেমায়ও দেখা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০