বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১৪ জানুয়ারি ২০২৪, ৬:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিডিএলজে-এ মজেছে অস্কার কমিটি!

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, সংক্ষেপে ‘ডিডিএলজে’ সিনেমা বলিউড তথা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম মাইলস্টোন। ১৯৯৫ সালের দিওয়ালি উপলক্ষে মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’।
ব্লকবাস্টার এই সিনেমা আজও সমান জনপ্রিয়।

এবার সিনেমাটির এক ঝলক শেয়ার করেছে অস্কার কর্তৃপক্ষ দ্য একাডেমি।

শনিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে দ্য একাডেমি তাদের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র ছোট্ট একটি ভিডিও পোস্ট করেছে। যেটি এই সিনেমার জনপ্রিয় ‘মেহেন্দি লাগা কে রাখনা’ গানের অংশ। এমনকি সিনেমাটিকে ‘ক্লাসিক’ বলেও সম্বোধন করেছে অস্কার কর্তৃপক্ষ।

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে রাজ ও সিমরানকে কেন্দ্র করে। ইউরোপে বেড়াতে গেলে দুজনের সাক্ষাৎ হয় এবং প্রেমে পড়ে। তবে তাদের সম্পর্কের ক্ষেত্রে সাংস্কৃতিক ও পারিবারিক বাধা রয়েছে, যা প্রেম, ঐতিহ্য ও পারিবারিক মূল্যবোধ সম্পর্কিত একটি ক্লাসিক গল্প বলে। সিনেমাটি তার গান, সুন্দর লোকেশন ও শাহরুখ-কাজলের অনস্ক্রিন রসায়নের জন্য আজও স্মরণীয়।

১৯৯৫ সালে মুক্তি পায় আদিত্য চোপড়া পরিচালিত ‌‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। এটি তার প্রথম পরিচালিত সিনেমা। প্রযোজনায় ছিলেন যশ চোপড়া। সম্প্রতি সিনেমাটি মুক্তির ২৮ বছর উদযাপন করেছে সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০