বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ৯:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ১৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে দেবহাটা থানার এসআই শোভন দাশ ও এএসআই আব্দুর রহিম গাজী উপজেলার নাংলা সীমান্তে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও ১৮ বোতল ফেনসিডিল জব্দ করেন।

গ্রেফতারকৃতরা হলেন, রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার বাহাদুরপুর গ্রামের মৃত কুরবান আলির ছেলে বর্তমানে নারায়নগঞ্জ জেলার ফতুল্যা থানার কাইয়ুমপুর গ্রামের মানিক চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া ফারুক হোসেন (৪৮), দেবহাটা উপজেলার উত্তর সখিপুরের গফফার মোল্যার ছেলে রংমিস্ত্রি আনারুল ইসলাম (৩৫) এবং বসন্তপুর গ্রামের জুড়োন সরদারের ছেলে হাবিবুর রহমান হাবিব (৫৫)।

দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী হাবিব ইছামতি নদী পার করে প্রতিবেশি দেশ ভারত থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য দেশে এনে ধৃত অপর দুই মাদক ব্যবসায়ীদের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন। সাম্প্রতিক সময়ে তাদের ওপর নজরদারি রেখেছিল পুলিশ। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ বোতল ফেনসিডিলসহ তাদেরকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০