মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

অপকর্ম করে কোনো দল পার পাবে না: ইসি সানাউল্লাহ

প্রতিবেদক
shimulsheikh862@gmail.com
জানুয়ারি ৬, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ
অপকর্ম করে কোনো দল পার পাবে না: ইসি সানাউল্লাহ

ডেস্ক রিপোর্ট: কোনো গোষ্ঠী বা দলের অপকর্ম করে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা সেলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সানাউল্লাহ বলেন, আপনারা যে অপারেশনগুলো করছেন, অপারেশনের পরে তা মিডিয়ায় দিয়ে দেবেন। কোনো গোষ্ঠী বা দল যদি অপকর্ম করে পার পেয়ে যেতে চায় তাহলে তারা যেন উৎসাহিত বোধ না করে।
কারণ তারা জানবে, অপকর্ম করলে ধরা পড়তে হবে এবং অপকর্ম লোকালি থাকবে না জাতীয় বিষয় হয়ে যাবে। লোকাল ক্ষতির পাশাপাশি জাতীয় ক্ষতি হবে। আমরা চাই রাজনৈতিক দলগুলো আইন মেনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন করুক।

ইসি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের গান (অস্ত্র) রানিং হয়।
অস্ত্রের একটা সঞ্চালন দেখা দেয়। সন্ত্রাসীদের কদর বেড়ে যায়। জুলাই অভ্যুত্থানের পর এখনো উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র উদ্ধার হয়নি। ৮৫ শতাংশের কাছাকাছি অস্ত্র উদ্ধার হলেও এখনও আনুমানিক ১৫ শতাংশ অস্ত্র উদ্ধার করা যায়নি।
এগুলো খুঁজে পেতে হবে। শতভাগ খুঁজে পাবেন তা আশা করা যায় না। তবে যারা এগুলো নিয়েছে, তাদের চিহ্নিত করতে বা উদ্ধার করতে পারলে মানুষের মধ্যে আস্থা বাড়বে। এছাড়া হারিয়ে যাওয়া অস্ত্র-গোলাবারুদের একটি বড় অংশ এখনো উদ্ধার হয়নি। আনুমানিক ৭০-৭৫ শতাংশ উদ্ধার করা গেছে।
বাকিটা এখনও মাঠে আছে। এটাকেও খুঁজে পেতে হবে।

নির্বাচনকে ঘিরে কোনো স্বার্থান্বেষী মহল যেন সংখ্যালঘুদের ব্যবহার করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, এ এলাকায় (চট্টগ্রাম) সংখ্যালঘুদের আবাস আছে। নির্বাচনকে ঘিরে কোনো স্বার্থান্বেষী মহল সংখ্যালঘুদের মাঝে বিভিন্ন ঘটনা ঘটানোর প্রয়াস চালাতে পারে। অতীতেও এমন ঘটনা ঘটেছে। সেদিকে লক্ষ্য রাখতে হবে।

নির্বাচনের আগে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত বন্ধ রাখা জরুরি উল্লেখ করে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, রোহিঙ্গাদের ক্যাম্প ও সীমান্ত অবশ্যই বন্ধ করতে হবে। রোহিঙ্গাদের একটি অংশ সমাজে ছড়িয়ে পড়েছে বলে আমাদের ধারণা। রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক কিছু কর্মকাণ্ড নিরাপত্তা বিঘ্নিত করছে। কেউ যদি একটা অস্ত্র সীমান্তের ওপার থেকে এনে রোহিঙ্গা ক্যাম্পে ঢুকিয়ে ফেলে সহজে এটাকে খুঁজে পাওয়া যায় না। সুতরাং রোহিঙ্গাদের চলাচলে অবশ্য নিয়ন্ত্রণ আপোর করতে হবে।

মতবিনিয়ম সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার নাজির আহমদ খাঁন প্রমুখ।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত
বিএনপিকে ৭০, জামায়াতকে ১৯, এনসিপিকে ২.৬ শতাংশ মানুষ ভোট দিতে চায়

বিএনপিকে ৭০, জামায়াতকে ১৯, এনসিপিকে ২.৬ শতাংশ মানুষ ভোট দিতে চায়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ ঘণ্টায় তিন দু*র্ঘটনা, ঝরল ৯ প্রাণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ ঘণ্টায় তিন দু*র্ঘটনা, ঝরল ৯ প্রাণ

কয়রায় স্কাউটের জনক লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৬তম জন্মদিন পালন

তুচ্ছ ঘটনায় বড় ভাই-ভাবীকে কোপালো ছোটভাই

দেবহাটায় মন্দিরের তালা ভেঙে মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় গ্রেফতার ৫

দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

বাংলাদেশ-চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত

বাংলাদেশ-চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত

সাতক্ষীরার কণ্ঠে’র অডিশন রাউন্ডে ইয়েস কার্ড পেলেন দৃষ্টি শক্তিহীন লিটন

সাতক্ষীরায় জাল কাগজপত্র নিয়ে কনস্টেবল নিয়োগে অংশগ্রহণ: যুবক গ্রেফতার

সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা