বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় মন্দিরের তালা ভেঙে মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় গ্রেফতার ৫

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটায় গভীর রাতে তালা ভেঙে রাধা গোবিন্দ মন্দিরের দুষ্প্রাপ্য রাধা-কৃষ্ণ ও গোপালের চারটি পিতলের মূর্তি, প্রতিমার দেহের সাড়ে তিন ভরি সোনা ও রূপার গহনা এবং মন্দিরে রক্ষিত দানবাক্সের টাকা চুরির ঘটনায় মামলা দায়েরের পর সন্দেহভাজন ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণ পারুলিয়া গ্রামের কওসার আলী গাজীর ছেলে মনিরুল গাজী (২৭), মৃত মানিক মোল্যার ছেলে আলাউদ্দীন মোল্যা (৬৬), মৃত রউফ সরদারে ছেলে পলাশ সরদার (২৭), উত্তর পারুলিয়া সেকেন্দ্রা গ্রামের ইনতাজ আলী গাজীর ছেলে হাবিবুল্যাহ গাজী (২৪) এবং ফুলবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শামীম হোসেন (২২)।

এর আগে গত রোববার রাতে দেবহাটার দক্ষিণ পারুলিয়া সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এ দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। ওই দিনই মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুকুমার মিস্ত্রি বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে দেবহাটা থানায় মামলা দায়ের করলে চোরচক্রের সন্দেহভাজন ৫ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ বলেন, চুরির ঘটনায় এপর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তবে চুরি যাওয়া দুষ্প্রাপ্য পিতলের মূতি, সোনা ও রুপার গহনা, নগদ অর্থ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেন, পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। যাতে করে শিগগিরিই চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়, সেজন্য পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০