বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জাল কাগজপত্র নিয়ে কনস্টেবল নিয়োগে অংশগ্রহণ: যুবক গ্রেফতার

চন্দন চৌধুরী: সাতক্ষীরায় জাল কাগজপত্র নিয়ে পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অভিযোগে শান্তনু মন্ডল (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

শান্তনু মন্ডল জেলার আশাশুনি থানার নাকতাড়া এলাকার সতীশ মন্ডলের ছেলে।

সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, সোমবার (২৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরা পুলিশ লাইনে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে। শান্তনু মন্ডল নামের এক ব্যক্তির সার্টিফিকেটসহ বেশকিছু কাগজপত্র ভূয়া প্রমাণিত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ্ আল আমিন।

প্রসঙ্গত, সোমবার সকাল ৮টা থেকে সাতক্ষীরা পুলিশ লাইনে শুরু হয়েছে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা। এতে জেলার ৭৬টি পদের বিপরীতে পরীক্ষা ২ হাজার ৬৪৯ জন প্রার্থী অংশ নিচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০