বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৮ এপ্রিল ২০২৩, ৪:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা!

তালা প্রতিনিধি: তালায় হালিমা খাতুন (২৪) নামের এক গৃহবধূর বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

শনিবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার দুধলী গ্রামের বাবার বাড়িতে আত্মহত্যা করেন তিনি। দুই কন্যা সন্তানের জননী হালিমা খাতুন ধলী গ্রামের খালেক গাজীর মেয়ে।

স্থানীয়রা জানান, হালিমা কিছুদিন আগে স্বামীর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কামারডাঙা থেকে বাবার বাড়িতে আসে। শনিবার সকালে হঠাৎ করে তাকে ঘরে মাটিতে লুটানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এক পর্যায়ে চিকিৎসার জন্য ডাক্তারে কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ সময় তার মুখে তীব্র বিষের গন্ধ পাওয়া যায়।

হালিমার পিতা খালেক গাজী জানায়, আমি সকালে কাজের জন্য বাইরে যাই। সংবাদ পেয়ে বাড়ি এসে শুনি মেয়ে বিষপানে আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে সেটি বলতে পারব না।

পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক মোঃ সোলায়মান কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

১১

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

১২

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

১৩

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

১৫

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

১৬

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

১৭

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

১৮

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

১৯

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

২০
error: Content is protected !!