বাংলাদেশ, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৭ নভেম্বর ২০২৩, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা প্রশাসনের ‘বাণিজ্য’, দেখছেন না কেউই

এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার সাতটি উপজেলাতেই প্রাথমিক শিক্ষা অফিসারদের বিরুদ্ধে ১০০ টাকার ‘ছন্দ ছড়ায় রাসেল সোনা’ বই ৫০০ টাকায় বিক্রি করে বিপুল পরিমান অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগ, জেলার ১০৯৪টি প্রাথমিক বিদ্যালয়কে ‘ছন্দ ছড়ায় রাসেল সোনা’ বইটির ছয়টি করে কপি ৫০০ টাকা দরে কিনতে বাধ্য করা হয়েছে। এর মধ্য দিয়ে নির্ধারিত মূল্যের বাইরে ৩০ লক্ষাধিক টাকা বাণিজ্য করেছেন সংশ্লিষ্টরা।

কিন্তু কেন? ১০০ টাকার বই ৫০০ টাকায় বিক্রির কারণে শিক্ষকদের মধ্যে একটি নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বিষয়টি বেশ চাউর হলেও স্বয়ং শিক্ষা প্রশাসন রয়েছে নির্বিকার। ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকদের ম্যানেজ করতে চাইছেন তারা।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার শাহিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের দায় এড়াতে উপর মহলের নির্দেশের ইঙ্গিত করেন।

এই সূত্র ধরে অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

অভিযোগ, জেলায় বসে বিষয়টির কলকাঠি নাড়ছেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল।

শিক্ষক নেতারা জানান, বইটি সুন্দর। কিন্তু ছয়শ টাকার ছয়টি বইয়ের জন্য স্কুল প্রতি তিন হাজার টাকা আদায় করা হচ্ছে এবং এটা বাধ্যতামূলক। এমন তো হওয়ার কথা নয়। এই টাকা যাচ্ছে কোথায়? শিক্ষা প্রশাসন কেন এটা দেখছে না। সব জায়গায় বাণিজ্য করা দরকার। এমন একটি বই নিয়ে এ ধরনের বাণিজ্য কারোরই কাম্য নয়।

এসব বিষয় নিয়ে সাতক্ষীরার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামালের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে আমি বিন্দুমাত্র কিছু জানি না এবং আমার বিষয়ে অভিযোগ করার কোনো সুযোগ নেই।

কিন্তু আপনারা বিষয়টি দেখছেন না কেন? এমন প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু সংকট মোকাবিলায় বহুপাক্ষিক অংশীদারিত্ব ও অভিযোজন জোরদারের ওপর গুরুত্বারোপ

হেনা এলাহী ও মশিউর রহমানের সুস্থতা কামনা

সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট ও সাইন্টিফিক সেমিনার

ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

কলারোয়ায় ডোবা থেকে যুবকের ও আশাশুনিতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

১০

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

১১

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

১২

উপহারের গোলে সবার আগে নকআউটে মেক্সিকো

১৩

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

১৪

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

১৫

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

১৬

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

১৭

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

১৮

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

১৯

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

২০