
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ব্র্যাক ও প্রেরণা’র সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলা দেবী মল্লিক, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, নারী উদ্যোক্তা শিউলি ভঞ্জ চৌধুরী, সাংবাদিক ডা. শরিফুল ইসলাম, আল নূর ইমন আহমেদ প্রমুখ।
মন্তব্য করুন