বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ ফেব্রুয়ারি ২০২৪, ৬:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুদচক্রে বসতবাড়ি হারিয়ে নিখোঁজ মুন্ডা পরিবার

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে মহাজনের সুদের টাকা পরিশোধ করতে না পারায় রনজিৎ মুন্ডা নামে এক ব্যক্তির বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে। এতে পরিবারের চার সদস্যসহ নিখোঁজ রয়েছেন রনজিৎ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- রনজিৎ মুন্ডা, তার স্ত্রী সেফালী মুন্ডা, তাদের ছেলে সতীষ মুন্ডা, সতীষের মেয়ে স্মৃতি মুন্ডা ও ছেলে অভিজিৎ মুন্ডা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০ সালে রনজিৎ মুন্ডা টেংরাখালী গ্রামের আনিছুর রহমানের কাছ থেকে বার্ষিক চার হাজার টাকা সুদে ৭৬ হাজার ৫০০ টাকা ঋণ নেন। টাকা নেওয়ার সময় আনিছুর কৌশলে রনজিতের কাছ থেকে নন জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে টিপসই নেওয়াসহ জমির দলিল রেখে দেন। পরে রনজিৎ প্রতি বছর আনিছুরকে সুদের চার হাজার টাকা দিয়ে আসছিলেন। তবে রনজিৎ তাকে ১১ কাঠা জমি লিখে দিয়েছেন দাবি করে তার বসতবাড়ি দখলসহ সেখানে পুকুর খনন করতে শুরু করেন আনিছুর।

এ নিয়ে গত বৃহস্পতিবার স্থানীয় ইউপি সদস্য আলী আজগর বুলু, সাবেক ইউপি সদস্য আব্দুল গাফ্ফার তরফদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশসহ বাড়ির মাপ জরিপ করা হয়। মাপ জরিপ করে রনজিতের ঘরের বারান্দায় খুঁটি বসান আনিছুর। পরে ওইদিন রাত থেকে রনজিতের পরিবারের সবাই নিখোঁজ রয়েছেন।

স্থানীয় গ্রাম পুলিশ গোপাল মুন্ডা বলেন, ‘রনজিৎ ও তার পরিবারের সদস্যরা নিখোঁজ হওয়ার পর থেকে স্থানীয় সুদের ব্যবসায়ি আবুল কালাম, আকবার শেখ, নূরালী মোল্যা, মহরম কাগুচী, আব্দুল আজিজ সুদের টাকার জন্য রনজিতের বাড়িতে আসছেন।’

স্থানীয় মনোরঞ্জন মুন্ডা ও আবু নুর আলম মোল্যা বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে রনজিৎ ও তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা বলেন, আনিছুর জোর করে আমাদের বাড়ি দখল করেছেন। পরিবার নিয়ে কোথায় থাকবো? পরদিন সকাল থেকে রনজিৎ ও তার পরিবারের কোন সদস্যের সন্ধান পাওয়া যাচ্ছে না।’

স্থানীয় ইউপি সদস্য আলী আজগর বুলু বলেন, ‘চেয়ারম্যানের নির্দেশনায় আমিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা রনজিৎ-আনিছুরের সালিশে ছিলাম। তবে মাপ জরিপের বিষয়টি রনজিৎ মেনে না নেওয়ায় আবারও সালিশের দিন ধার্য্য করা হয়। এরপর থেকে ওই পরিবার নিখোঁজ রয়েছে বলে শুনেছি।’

রমজান নগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন বলেন, বিষয়টি আমি শুনেছি। আমরা তাদের খোঁজ পাওয়ার চেষ্টা করেছি।

সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার পরিচালক কৃষ্ণপদ মুন্ডা বলেন, বিষয়টা আমি শুনেছি। তাদের পরিবারের পক্ষ থেকে থানায় মিসিং ডায়েরির প্রস্তুতি চলছে।

এ বিষয়ে আনিছুর রহমান বলেন, আমার কাছ থেকে রনজিৎ মুন্ডা টাকা নিয়ে স্ট্যাম্পের মাধ্যমে ১৬ শতক জমি লিখে দেয়। স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে আমি সেই জায়গা দখলে নেওয়ার পরে তারা কথায় চলে গেছে আমি জানি না।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

১০

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১১

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

১২

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

১৩

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

১৬

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১৭

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১৯

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

২০