বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৮ মার্চ ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, বনবিভাগের ছুটি বাতিল

RemasterDirector_18da6b0cf

ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং বাঘ-হরিণের অভয়ারণ্য হিসেবে পরিচিত সুন্দরবন পর্যটকদের বরণ করতে প্রস্তুত। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি উপভোগ করেন। এবছরও ঈদে নিরাপদে সুন্দরবন ভ্রমণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সাথে সুন্দরবনের বন্যপ্রাণীসহ জীববৈচিত্র্য রক্ষায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বনবিভাগ। নিরাপত্তার খাতিয়ে বাতিল করা হয়েছে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি। নেওয়া হয়েছে সার্বক্ষণিক টহলের ব্যবস্থা।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান জানান, দেশের সমগ্র সংরক্ষিত বনাঞ্চলের অর্ধেকের বেশি সুন্দরবন। বিশ্ব ঐতিহ্য এলাকা সুন্দরবন জীববৈচিত্র্যের আধার। সুন্দরবনে জীববৈচিত্র্য রক্ষায় দিন রাত নিরালসভাবে কাজ করে যাচ্ছে বন বিভাগ। বিগত দিনের তুলনায় সুন্দরবনে অপরাধ অনেকাংশ কমে গেছে। তারপরেও ঈদের ছুটিতে অসাধু লোকজন সুযোগ বুঝে সুন্দরবনের সম্পদ লুণ্ঠনের চেষ্টা চালায়। সেটি প্রতিহত করার জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম বলেন, কাঠ পাচারকারী ও চোরা শিকারীরা অবৈধ পথে সুন্দরবনে প্রবেশ করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করার চেষ্টা করে। মৌসুমী হরিণ শিকারিরা বেপরোয়া হয়ে ওঠে। এসব অপরাধী ও মৌসুমী শিকারীদের দমনে ঈদকে সামনে রেখে সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা জারি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া সুন্দরবনের সকল কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করে কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা ও পর্যটন এলাকাগুলোতে ইকোট্যুরিস্টদের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বক্ষণিক টহল জোরদার করতে নির্দেশ দেয়া হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১০

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১১

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১২

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৩

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

১৪

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

১৫

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১৬

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

১৭

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

১৮

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১৯

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০