বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ ফেব্রুয়ারি ২০২৪, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অভিনেতা আহমেদ রুবেলের আকস্মিক মৃত্যু

বিনোদন ডেস্ক: ছোট ও বড়পর্দার নন্দিত অভিনেতা আহমেদ রুবেল আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। একটু আগেই গণমাধ্যমকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিনেতার মৃত্যুর কারণ জানা যায়নি। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

আজ সন্ধ্যায় নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’–একটি বিশেষ প্রদর্শনী ছিল। এ প্রদর্শনীতেই যোগ দিতে আসছিলেন আহমেদ রুবেল। অভিনেতার মৃত্যুতে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে কি না সেটিও নিশ্চিত নয়।

প্রসঙ্গত, নুরুল আলম আতিক পরিচালিত এই সিনেমার আরও অভিনয় করেছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান, তারিক আনাম খান, সুষমা সরকারসহ অনেক গুণী অভিনয়শিল্পী।

আহমেদ রাজিব রুবেল ওরফে আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আয়েশ উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লায় তাঁর মাতুলালয় (নানির বাড়ি)। পিতা–মাতার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে, বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

আহমেদ রুবেল তার অভিনয়জীবন শুরু করেন ঢাকা থিয়েটারে। তিনি বাণিজ্যিক ও আর্ট দুই ঘরানার বাংলা সিনেমায় অভিনয় করেন। ‘আখেরী হামলা’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন। এরপর কয়েকটি সিনেমায় তিনি খল চরিত্রে অভিনয় করেন। তিনি আবার থিয়েটারে ফিরে আসেন এবং একটি থিয়েটার নাটক ‘বনঘাসফুল’-এ অভিনয় করেন। এই সময় নাট্য পরিচালক আতিকুল হকের মাধ্যমে তিনি টেলিভিশন নাটকে অভিনয় করা শুরু করেন।

তার অভিনীত প্রথম নাটক হল গিয়াস উদ্দীন সেলিমের ‘স্বপ্নযাত্রা’। এরপর তিনি হুমায়ূন আহমেদের ঈদ নাটক ‘পোকা’তে অভিনয় করেন। যেখানে তার অভিনীত গোরা মজিদ চরিত্রটি জনপ্রিয়তা অর্জন করে। তারপর তিনি একুশে টেলিভিশনের ধারবাহিক নাটক ‘প্রেত’-এ অভিনয় করেন। এই নাটকটি মুহম্মদ জাফর ইকবালের একই নামের উপন্যাস হতে নির্মিত। এই ধারাবাহিক নাটকটি অনেক জনপ্রিয় ছিল এবং এই নাটকে তার অভিনয় জাফর ইকবাল দ্বারা প্রসংশিত হয়। তিনি মোস্তফা সরয়ার ফারুকী এবং অন্যান্যদের সাথে টেলিভিশনে অভিনয় অব্যাহত রেখেছেন। এছাড়া তিনি হুমায়ূন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’ সিনেমায় অভিনয় করেন।

তার অভিনীত বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে, স্বপ্নযাত্রা, একতারা দোতারা, পুষ্পকথা, মায়েশা, খোয়াবনগর, প্রেত, ৬৯, রঙের মানুষ, কাবুলিওয়ালা, সবাই গেছে বনে, বৃক্ষমানব, বলবান জামাতা, দ্বন্দ্ব সমাস, যমুনার জল দেখতে কালো, মৃত্তিকার মন, স্বপ্নমানুষ, স্বপ্ন ও বাস্তবতা, অচিন রাগিনী, ওপেনটি বায়োস্কোপ, ছায়া ও কায়া, শার্ট, দ্বিতীয় জীবন, তুমি শুধু আমার, কবি ও কবিতা, বউ ডাইরিজ (স্পটলাইট) প্রভৃতি।তিনি আখেরী হামলা (১৯৯৪), আজকের ফয়সালা (১৯৯৫), মুক্তির সংগ্ৰাম (১৯৯৫), রঙিন রংবাজ (১৯৯৭), কে অপরাধী (১৯৯৭), সাবাস বাঙালী (১৯৯৮), মেঘলা আকাশ (২০০১), চন্দ্রকথা (২০০৩), ব্যাচেলর (২০০৪), শ্যামল ছায়া (২০০৪), দ্য লাস্ট ঠাকুর (২০০৮), গেরিলা (২০১১), জোনাকির আলো (২০১৪), পারাপার (২০১৪), পৌষ মাসের পিরিত (২০১৬), অলাতচক্র (২০২১), লাল মোরগের ঝুঁটি (২০২১), চিরঞ্জীব মুজিব (২০২১) ও পেয়ারার সুবাস (২০২৩) সিনেমায়ি অভিনয় করেছেন।

অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে তিনি দুর্দান্ত কিছু নাটকে অভিনয় করেছেন। যা আজও দর্শকের হৃদয়ে স্থান করে রেখেছে।

আহমেদ রুবেল বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ তারানা হালিমকে। তবে সেই সংসার শেষ অবধি টেকেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১০

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১১

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১২

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৩

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৪

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৫

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৬

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৭

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৮

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

১৯

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

২০
error: Content is protected !!