বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৩ এপ্রিল ২০২৩, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যে কারণে মুস্তাফিজদের ব্যাট-প্যাড চুরি করলেন ট্রাকচালক

স্পোর্টস ডেস্ক: টানা হারের ধাক্কা সামলানোর আগে দিল্লি ক্যাপিটালস বড় দুঃসংবাদ পায়। মুস্তাফিজুর রহমানের সতীর্থদের ব্যাট-প্যাডসহ মূল্যবান সরঞ্জাম চুরি হয়ে যায় তাদের ব্যাগ থেকে। তবে এরপর মাঠে কলকাতার বিপক্ষে মাঠে নেমেই দলটি আসরের প্রথম জয় পায়। এরপর অবশ্য নিজেদের খোয়া যাওয়া সেসব সরঞ্জামও ফিরে পেয়েছেন ডেভিড ওয়ার্নাররা। এবার জানা গেল তাদের ব্যাট-প্যাড চুরির কারণ। চুরির ঘটনায় দুই ট্রাকচালককে আটক করেছে দিল্লি পুলিশ।

এর আগে শুক্রবার (২১ এপ্রিল) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্রিকেট সরঞ্জামগুলো উদ্ধার কথা জানান দিল্লি অধিনায়ক ওয়ার্নার। সেখানে জানিয়েছিলেন, ‘তারা (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) অপরাধীদের ধরেছে। ক্রিকেটারদের চুরি হওয়া অধিকাংশ জিনিসই পাওয়া গেছে। এখনও কিছু জিনিস মিসিং আছে, তবুও আপনাদের ধন্যবাদ।’

এদিকে, ক্রিকেটারদের প্রয়োজনীয় এসব জিনিস বিক্রি কিংবা এমন কোনো উদ্দেশ্যে নয়, খেলার জন্যই ওয়ার্নারদের ব্যাট চুরি করেছিলেন বলে দাবি করেছেন অভিযুক্ত ব্যক্তিরা। তবে কাদের ব্যাট চুরি করেছেন, সে সম্পর্কে ধারণা ছিল না বলে তারা জানিয়েছেন।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, ঘটনায় আটক করা দুজন হলেন ৩০ বছর বয়সী ট্রাকচালক এম চেলুভারাজু ও সহকারী ৩০ বছর বয়সী সুদানশু কুমার। তবে টাকার জন্য ওয়ার্নারদের ব্যাট চুরি করেননি বলে দাবি করেছেন দুজন। সেসব বিক্রি করার কোনো পরিকল্পনাও নাকি ছিল না তাদের। তারা সেসব নিয়েছিলেন খেলার উদ্দেশ্যেই!

আরও জানা গেছে, ১২টি ব্যাটের সঙ্গে পুলিশ ১৮টি বল, চার জোড়া গ্লাভস, দুটি হেলমেট, তিন জোড়া পায়ের প্যাড, দুই জোড়া থাই প্যাড, একটি অ্যাবডমিনাল গার্ড ও একটি ব্যাগ উদ্ধার করেছে। সব মিলিয়ে এসব সরঞ্জামের দাম প্রায় ১৬ লাখ রুপি বলে জানিয়েছে পুলিশ। আপাতত সরঞ্জামগুলো পুলিশ হেফাজতে আছে, আদালতের মাধ্যমে ওয়ার্নারদের ফিরিয়ে দেওয়া হবে।

পুলিশের এক তদন্তকারী কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, খেলোয়াড়দের সরঞ্জাম বহনকারী ট্রাকটি চালাচ্ছিলেন অভিযুক্ত চেলুভারাজু। তবে বিমানবন্দরের কার্যক্রম শুরু হওয়ার আগেই ৪০ মিনিট থেমে ছিল সেটি। পরে চেলুভারাজু ও তার সহকারীকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চুরির তথ্য। দুজন একটা নির্দিষ্ট জায়গায় ট্রাক থামিয়ে বেশ কয়েকটি ব্যাগ খুলে জিনিসপত্র বের করে নেন বলে স্বীকার করেন।

এর আগে ১৫ এপ্রিল বিরাট কোহলিদের বিপক্ষে বেঙ্গালুরুতে খেলেছিল দিল্লি। এরপর দিল্লিতে ফিরে এসে ক্রিকেটাররা নিজেদের ব্যাগ বুঝে পাওয়ার পর সরঞ্জাম চুরির বিষয়টি বুঝতে পারেন। সেই সময় দলের পক্ষ থেকে জানা যায়, মোট ১৬টি ব্যাট চুরি হয়েছে। এর মধ্যে তিনটি অধিনায়ক ডেভিড ওয়ার্নারের, দু’টি মিচেল মার্শের, তিনটি ফিল সল্টের এবং পাঁচটি ইয়াশ ধুলের। আরও অনেক ক্রিকেটারের জুতা, গ্লাভস এবং অন্যান্য ক্রিকেটীয় সরঞ্জাম খোয়া গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

রামিসা হত্যা মামলার রায় রোববার

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

ব্যাংক ঋণে চলছে সরকার

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১০

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১১

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১২

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

১৩

সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

১৪

কেশবপুরে ১২ দিনে ৪ জনের আত্মহত্যা, নেপথ্যে প্রেম-পরকীয়া

১৫

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

১৬

চার বছর পর ওয়ানডে দলে মোসাদ্দেক

১৭

নেপালের বিরুদ্ধে জয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

১৮

জনশক্তিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী

১৯

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705