বাংলাদেশ, বুধবার, ০৩ জুন ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৩ জুন ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

স্কটল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের জয়

ডেস্ক রিপোর্ট: নারী টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে স্কটল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ব্যাট ও বল; দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে সহজ জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
দলীয় পারফরম্যান্সের পাশাপাশি ব্যাটার ও বোলারদের ব্যক্তিগত নৈপুণ্যও ছিল চোখে পড়ার মতো। স্কটিশদের বিপক্ষে ৩৪ রানের জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দায়িত্বশীল ইনিংস খেলেন।
তিনি ৪৭ বলে ৫৮ রান করেন।

মিডল অর্ডারে শবনম মোস্তারি ৩৯ রান এবং স্বর্ণা আক্তার ২০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
শেষ দিকে ছোট ছোট অবদানে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৫২ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড নারী ক্রিকেট দল। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। স্কটিশদের হয়ে সর্বোচ্চ রান আসে সারা ব্রাইসর ব্যাট থেকে। তিনি ৪১ বলে ৪০ রান করেন। তবে অন্য ব্যাটাররা বড় জুটি গড়তে না পারায় ম্যাচ থেকে ছিটকে যায় দলটি। ১১৮ রানেই গুটিয়ে যায় স্কটিশদের ইনিংস।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন ঋতুমনি। তিনি গুরুত্বপূর্ণ ৪টি উইকেট শিকার করেন। এছাড়া মারুফা আক্তার ও সানজিদা মেঘলা ২টি উইকেট শিকার করেন। এছাড়া রাবেয়া খান ও সোবহানাও বল হাতে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা

বিদ্যুতের নতুন মূল্য ঘোষণা আজ, খুচরা পর্যায়ে বাড়তে পারে ১৫-২০ শতাংশ

তীব্র গরমে ছাদ ঠান্ডা রাখার ৩ কার্যকর উপায়

স্কটল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের জয়

সাবেক এমপি এ কে এম রহমাতুল্লাহ মারা গেছেন

মোটরসাইকেল ও অটোরিকশায় কর নিয়ে নতুন সিদ্ধান্ত

মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা

৬৭ বছরেও ফিট নীতু কাপুর, জানালেন সুস্থ থাকার দৈনন্দিন অভ্যাস

ভিসার নিয়মে কেন হঠাৎ বড় পরিবর্তন আনল ভারত?

সুন্দরবন সুরক্ষা ও জীবিকার নিশ্চয়তা || সোহাগ হোসেন

১০

কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধে সাংবাদিকের বাড়ি ভাঙচুর, গাছ কর্তন

১১

বেনাপোল সীমান্তে পুশব্যাকের চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

১২

স্বেচ্ছাসেবক দলনেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে মৎস্য ঘের লুটের অভিযোগ

১৩

মা-বাবার পাশে চিরশায়িত তোফায়েল আহমেদ

১৪

গ্যাসের ১২ কেজির সিলিন্ডার ১৮৮৫ টাকা

১৫

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৬

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

১৭

কালিগঞ্জে দিন দুপুরে লোহার গেট কেটে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

১৮

কেশবপুর পাবলিক লাইব্রেরিতে ঝুলছে তালা!

১৯

খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কয়রার সেরাজুল ইসলাম

২০
error: Content is protected !!