বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২ জুন ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দলনেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে মৎস্য ঘের লুটের অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইকবাল হোসেনের বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় একটি মৎস্যঘেরে হামলা ও মাছ লুটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে একই ইউনিয়নের সামাদ শেখের ছেলে মোহাম্মদ আলী শেখ এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইকবাল হোসেন, জাফর, হাসানুর, ইমরান, ফিরোজ, বাবু জাহাঙ্গীরসহ ২০/২৫ জন গত ১ জুন সকালে তার মৎস্য ঘের লুটপাট করে এবং ঘেরের বাসা ভাঙচুর করে। এ ঘটনায় ৭/৮ জনের নাম উল্লেখ করে কয়রা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ইকবাল হোসেনের সাথে তার পূর্ব শত্রুতা রয়েছে। এরই জের ধরে তাকে প্রতিনিয়ত ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে।

তার অভিযোগ, ঘের করতে ইকবাল হোসনের দাবিকৃত ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করায় তাকে হুমকি ধামকি দেওয়া হয়। এমতাবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে গত ১ জুন রাতে তার মৎস্য ঘেরে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির মাছ মেরে লুটপাট করে ও ঘরে থাকা বিভিন্ন মালামাল বের করে নিয়ে যায়। এসময় ঘেরে প্রবেশ করতে গেলে তাকে (অভিযোগকারী) সহ তার ভাই আব্দুল কাদেরকে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে চিৎকার শুনে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল হোসেন বলেন, আমি ঘটনার সাথে কোন প্রকার জড়িত ছিলাম না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ করছে।

খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি বলেন, বিষয়টি জানতে পেরে প্রকৃত ঘটনাটি জানার জন্য কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনার সাথে সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!