বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২ জুন ২০২৬, ১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কয়রার সেরাজুল ইসলাম

কয়রা (খুলনা) প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ খুলনা বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন কয়রা উপজেলার মঠবাড়ী সেরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম. এম. সেরাজুল ইসলাম সবুজ। তার এই অর্জনে শিক্ষাঙ্গনসহ সমগ্র কয়রাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

খুলনা বিভাগীয় কমিশনার ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে তিনি একাধিকবার উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। ২০২৪ সালে তিনি খুলনা জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেন।

সেরাজুল ইসলাম সবুজ খুলনা বিএল কলেজ থেকে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ২০১৩ সালে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের জন্য ইতোমধ্যে নানা স্বীকৃতি অর্জন করেছেন।

কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার বলেন, সেরাজুল ইসলাম সবুজের অর্জন কয়রা প্রাথমিক শিক্ষা পরিবারের একটি গর্বের বিষয়।

সেরাজুল ইসলাম সবুজ বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ও শিক্ষকদের পাশে থেকে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।

তার এই সাফল্যে কয়রা উপজেলা শিক্ষা পরিবার, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, সেরাজুল ইসলাম সবুজের এ অর্জন উপজেলার অন্যান্য শিক্ষকদেরও আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০