বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২ জুন ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে দিন দুপুরে লোহার গেট কেটে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: বাড়িতে কেউ না থাকার সুযোগে দিন দুপুরে লোহার গেট কেটে তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে।

সোমবার (১ জুন) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের প্রবাজপুর গ্রামের ইয়াদ আলীর বাড়ি থেকে এই স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইয়াদ আলী ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি প্রবাজপুর গ্রামের বাসিন্দা।

ইয়াদ আলীর স্ত্রী মর্জিনা খাতুন জানান, সোমবার সকাল ৯ টার দিকে তারা সপরিবারে শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামে দাওয়াত খেতে যান। সন্ধ্যা ৭টার দিকে ফিরে দেখেন বাড়ি পিছনের টিনের বেড়া ভাঙ্গা এবং বারান্দার প্রধান গেট, গ্রিল ও তালা ভাঙ্গা এবং জানালার গ্রিল কাটা। ঘরের মধ্যে সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। ঘরে আলমারির ড্রয়ারে রক্ষিত নগদ ৫০ হাজার টাকা, ৯০ হাজার টাকা মূল্যের ২ জোড়া কানের দুল, ৬ আনা ওজনের ৬০ হাজার টাকার মূল্যের স্বর্ণের চেইন, ৩ আনা ওজনের ১টি আংটি এবং ১ আনা ওজনের ১ টি নাকফুলসহ সর্বমোট ৪ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল লুট হয়েছে।

এ ব্যাপারে মর্জিনা খাতুন রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রাতেই থানার উপ-পরিদর্শক পলাশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নাম না প্রকাশ করার শর্তে একাধিক ব্যক্তি জানান, এলাকার কিশোর গ্যাং এবং মাদকাসক্ত একটি গ্রুপ প্রতিনিয়ত চুরিসহ অসামাজিক কার্যকলাপ করে আসছে। কিছুদিন আগেও পার্শ্ববর্তী ছনকা গ্রামে চুরি করে পালানো সময় জনগণের ধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় চোরেরা।
পরে স্থানীয় জনগণ ফেলে যাওয়া মোটরসাইকেল থানায় সোপর্দ করে। এইভাবে প্রতিনিয়ত উপজেলা জুড়েচুরি, ডাকাতি, ছিনতাই বেড়েই চলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

১০

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

১১

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

১২

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

১৩

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

১৪

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

১৫

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

১৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

১৭

যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা

১৮

গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ

১৯

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

২০
error: Content is protected !!